Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

‘মোটরসাইকেলে করে আসা ২ জন সম্প্রতি হাদির প্রচারণার টিমে যোগ দিয়েছিল’

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:৪২ পিএম

‘মোটরসাইকেলে করে আসা ২ জন সম্প্রতি হাদির প্রচারণার টিমে যোগ দিয়েছিল’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ফাইল ছবি

Advertisement

যারা ওসমান হাদির ওপর গুলি চালিয়েছে তারা প্রায় দুই সপ্তাহ আগে তার প্রচারণার টিমে যোগ দিয়েছিল বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের একজন সদস্য।

ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা জানান, একটি মোটরসাইকেলে করে আসা দুইজনের মধ্যে থেকে একজন ওসমান হাদির ওপর গুলি চালায়। খবর বিবিসি বাংলার।

তার দাবি, ‘এই দুইজন প্রায় দুই সপ্তাহ আগে হাদির প্রচারণার টিমে যোগ দিয়েছিল। মাঝখানে কিছুদিন তাদের দেখা যায়নি। কয়েকদিন আগে তারা আবার এসে প্রচারণার কাজে যোগ দেয়।

এদিকে পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনার বিষয়ে ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তা জানান, তারা সব তথ্য যাচাই করে দেখছেন।

প্রসঙ্গত, শুক্রবার দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন বলে জানায় পুলিশ। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনি প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন ওসমান হাদি।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোহাম্মদ সেলিম জানান, বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন হাদি। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় তাকে। ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হয়েছেন।

সন্ধ্যার দিকে হাদির অস্ত্রোপচার শুরু হয় এবং ঢাকা মেডিকেলের সিনিয়র চিকিৎসকরা এতে অংশ নেন বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

হাদির বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। তবে অপারেশন থিয়েটারের সামনে অপেক্ষমাণ স্বজনদের চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশনের প্রথম ধাপ শেষ হয়েছে। তাকে ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে নেওয়া হবে।

হাদিকে প্রয়োজনে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ওসমান হাদি গুলিবিদ্ধ


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম