Logo
Logo
×

Advertisement

রাজনীতি

প্রথম আলোতে হামলা

হাদির বক্তব্য টেনে যা বললেন রাশেদ খান

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:০৪ পিএম

হাদির বক্তব্য টেনে যা বললেন রাশেদ খান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি ও গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

Advertisement

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির একটি ভিডিও শেয়ার করে প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে সংঘটিত অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

শুক্রবার (১৯ ডিসেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খান লেখেন, এই যে প্রথম আলোর সামনে যারা দাঁড়িয়েছে, আমরা কি তাদের পক্ষে দাঁড়িয়েছি? আমরা বলি না। আপনি পারলে প্রথম আলোর বিকল্প আরও ১০টা প্রথম আলো তৈরি করেন। তার অফিসের সামনে আপনার কাজটা কী?—মব ও সহিংসতার বিষয়ে এভাবেই প্রতিবাদ করেছিলেন ওসমান হাদি ভাই।

রাশেদ খান বলেন, ওসমান হাদির বক্তব্যটি মাত্রই তার সামনে এসেছে। এরপর তিনি প্রশ্ন তোলেন—ওসমান হাদির মৃত্যুর সংবাদের পর যারা প্রথম আলোর অফিসে আগুন দিয়েছে, তারা কি আগে থেকেই সুযোগের অপেক্ষায় ছিল না?

তিনি আরও বলেন, ওই ভবনে অসংখ্য সাংবাদিক উপস্থিত ছিলেন। আগুন লাগার সময় তারা চিৎকার করেছে, বাঁচার আকুতি জানিয়েছে। যদি তারা আগুনে পুড়ে মারা যেত, তাহলে তার দায় কে নিত? 

গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, ডেইলি স্টার ও প্রথম আলোর ভূমিকা নিয়ে সমালোচনা থাকতে পারে। ক্ষুব্ধ হলে আইন ও আদালতের আশ্রয় নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু এভাবে পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া দেশের জন্য কখনোই ভালো নয়।

তিনি একই সঙ্গে নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবিরের ওপর হামলার ঘটনাও উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন।

রাশেদ খান বলেন, ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীদের বিচার এবং দেশে ফিরিয়ে আনার দাবিতে নিয়মতান্ত্রিক আন্দোলন চলবে। তবে অগ্নিসংযোগ ও ভাঙচুরের পথ অনুসরণ করলে দেশে সংকট আরও ঘনীভূত হবে বলেও তিনি সতর্ক করেন।

উল্লেখ্য যে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে কারওয়ান বাজারে ইংরেজি দৈনিক ডেইলি স্টার ও দৈনিক প্রথম আলোর কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ করা হয়।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘৯৬-এর মতো আবারও এক হয়েছে আ.লীগ-জামায়াত’

‘৯৬-এর মতো আবারও এক হয়েছে আ.লীগ-জামায়াত’

১৮ ডিসেম্বরের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিত করুন

ইনকিলাব মঞ্চের আলটিমেটাম ১৮ ডিসেম্বরের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিত করুন

‘বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে ছিঁড়ে খাবে আ.লীগ’

‘বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে ছিঁড়ে খাবে আ.লীগ’

শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এটা পাগলেও বিশ্বাস করবে না: রাশেদ খাঁন

শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এটা পাগলেও বিশ্বাস করবে না: রাশেদ খাঁন

‘মাদকবিরোধী অভিযানে ইশরাকের জোরালো অবস্থান প্রশংসনীয়’

‘মাদকবিরোধী অভিযানে ইশরাকের জোরালো অবস্থান প্রশংসনীয়’

‘নুরের মিসাইলে মগবাজার আর বাংলামোটর তছনছ’

‘নুরের মিসাইলে মগবাজার আর বাংলামোটর তছনছ’

আরও পড়ুন

সোহরাওয়ার্দী হাসপাতাল শিশুচোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা, আটক ১

শিশুচোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা, আটক ১

‘নাগরিকদের জীবন রক্ষায় সরকার উদ্যোগ নিতে ব্যর্থ’

‘নাগরিকদের জীবন রক্ষায় সরকার উদ্যোগ নিতে ব্যর্থ’

মুরাদনগরের ইউপি চেয়ারম্যান প্রার্থীর সাক্ষাৎকার নেবেন আসিফ মাহমুদ

মুরাদনগরের ইউপি চেয়ারম্যান প্রার্থীর সাক্ষাৎকার নেবেন আসিফ মাহমুদ

এনসিপির জেলা কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে হট্টগোল

এনসিপির জেলা কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে হট্টগোল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম