সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার: তারেক রহমান
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ এএম
|
ফলো করুন |
|
|---|---|
দীর্ঘ প্রতীক্ষা ফুরোলো। অবশেষে গণসংবর্ধনা মঞ্চে এলেন তারেক রহমান। তিনি বক্তব্য দিচ্ছেন। শুরুতেই বলেন, ‘প্রিয় বাংলাদেশ।’ তাঁর সঙ্গে বিএনপির নেতারা রয়েছেন। মঞ্চে উঠে নেতা–কর্মীদের উদ্দেশে হাত নাড়েন তারেক রহমান।
নেতাকর্মী আর উৎসুক জনতার স্লোগানে স্লোগানে মুখর ৩০০ ফিট ও আশপাশের এলাকা। চারদিকে তুমুল উচ্ছ্বাস। মঞ্চে উঠেই হাত নেড়ে ভালোবাস ও শুভেচ্ছার জবাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
