Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ইসিতে পৌঁছেছেন তারেক রহমান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৯ পিএম

ইসিতে পৌঁছেছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

Advertisement

ভোটার হওয়ার জন্য এনআইডি কার্যক্রম সম্পন্ন করতে ইসিতে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে শহীদ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত শেষে নির্বাচন কমিশন ভবনে যান তারেক রহমান।  

নির্বাচন কমিশন ভবনে তিনি জাতীয় পরিচয়পত্রের নিবন্ধনের জন্য ফিঙ্গার প্রিন্ট, চোখের আইরিশ ও বায়োমেট্রিক দেবেন। 

এর আগে অনলাইনে ভোটার হওয়ার আবেদন ফর্ম পূরণ করেন তারেক রহমান ও তার কন্যা জায়মা রহমান। 

এদিকে আবেদন করার পর ৭ থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতে পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে জানিয়েছেন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এএসএম হুমায়ুন কবীর।  

এএসএম হুমায়ুন কবীর বলেন, তারেক রহমান আবেদন করার ৭ ঘণ্টার মধ্যে এনআইডি হাতে পাবেন। এই সময়ে না হলে সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগতে পারে।  

উল্লেখ্য, ২০০৭-২০০৮ সালে বাংলাদেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। ২০০৮ সালে কারামুক্তির পর উন্নত চিকিৎসার জন্য তারেক রহমান লন্ডনে যান। এরপর আর দেশে ফিরতে না পারায় তিনি ভোটার তালিকায় নাম লেখাতে পারেননি। রাজনৈতিক পট পরিবর্তনের পর তার স্ত্রী ডা. জোবাইদা রহমান দেশে এসে ভোটার তালিকায় নাম লেখান। তারেক রহমানের মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০০৮ সালের ২৯ নভেম্বর ক্যান্টনমেন্টের ঠিকানায় ভোটার হন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মা খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তারেক রহমান

মা খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তারেক রহমান

জুলাই এক্সপ্রেসওয়েতে এ্যাবের বৃক্ষরোপণ

জুলাই এক্সপ্রেসওয়েতে এ্যাবের বৃক্ষরোপণ

তারেক রহমানের তৃতীয় দিনের কর্মসূচি, দেখুন ছবিতে

তারেক রহমানের তৃতীয় দিনের কর্মসূচি, দেখুন ছবিতে

তারেক রহমানের আবেগঘন বার্তা

তারেক রহমানের আবেগঘন বার্তা

শ্বশুরবাড়ি ‘মাহবুব ভবনে’ প্রাণিপ্রেমী তারেক রহমান

শ্বশুরবাড়ি ‘মাহবুব ভবনে’ প্রাণিপ্রেমী তারেক রহমান

পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

আরও পড়ুন

পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে জামায়াতের ১৫ দাবি

পোশাকশিল্পের চলমান সংকট নিরসনে জামায়াতের ১৫ দাবি

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় গেলেন জামায়াতের ২ নেতা

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় গেলেন জামায়াতের ২ নেতা

নাহিদকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতির

নাহিদকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতির

শ্রমিক-মালিককে মুখোমুখি দাঁড় করিয়ে সংকটের সমাধান সম্ভব নয়: গোলাম পরওয়ার

শ্রমিক-মালিককে মুখোমুখি দাঁড় করিয়ে সংকটের সমাধান সম্ভব নয়: গোলাম পরওয়ার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম