Logo
Logo
×

Advertisement

রাজনীতি

খালেদা জিয়ার মৃত্যুতে মোদির শোক

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ এএম

খালেদা জিয়ার মৃত্যুতে মোদির শোক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সংগৃহীত ছবি

Advertisement

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি এ শোক প্রকাশ করেন। 

এক্স পোস্টে নরেন্দ্র মোদি লেখেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। সর্বশক্তিমান তার পরিবারকে এই ক্ষতি সহ্য করার শক্তি দান করুন।’

তিনি লেখেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নয়নে ও ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে।’

তিনি আরও লেখেন, ‘২০১৫ সালে ঢাকায় তার সঙ্গে আমার উষ্ণ সাক্ষাতের কথা আমি স্মরণ করছি। আমরা আশা করি তার দৃষ্টিভঙ্গি এবং উত্তরাধিকার আমাদের অংশীদারিত্বকে পরিচালিত করবে।’

‘তার আত্মার শান্তি কামনা করি।’

এর আগে, খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লেখেন, ‘বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। বাংলাদেশের প্রতি তার অবদান এবং এর প্রবৃদ্ধি ও উন্নয়ন এক স্থায়ী উত্তরাধিকার রেখে গেছে।’

তিনি আরও লেখেন, ‘খালেদা জিয়া পাকিস্তানের একজন নিবেদিতপ্রাণ বন্ধু ছিলেন। আমার সরকার এবং পাকিস্তানের জনগণ এই দুঃখের মুহূর্তে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে। এই কঠিন সময়ে আমাদের চিন্তাভাবনা এবং প্রার্থনা তার পরিবার, বন্ধুবান্ধব এবং বাংলাদেশের জনগণের সাথে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তার আত্মার শান্তি কামনা করুন। আমিন!’

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন  খালেদা জিয়া। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আগামী ছয় থেকে আট মাসে ‘বড় কিছু’ ঘটতে পারে

ইন্ডিয়া জোটের বৈঠক আগামী ছয় থেকে আট মাসে ‘বড় কিছু’ ঘটতে পারে

ইসরাইলগামী বিমানে ছুরিকাহত ভারতীয় পাইলটকে ‘বীর’ বললেন মোদি

ইসরাইলগামী বিমানে ছুরিকাহত ভারতীয় পাইলটকে ‘বীর’ বললেন মোদি

মোদিও জানেন, ক্ষমতায় ফিরবে কংগ্রেস: রাহুল গান্ধী

মোদিও জানেন, ক্ষমতায় ফিরবে কংগ্রেস: রাহুল গান্ধী

জাতিসংঘের এবারের অধিবেশনে অংশ নেননি যেসব বিশ্বনেতা

মোদি থেকে পুতিন জাতিসংঘের এবারের অধিবেশনে অংশ নেননি যেসব বিশ্বনেতা

বিশ্বমঞ্চে বাংলাদেশের কণ্ঠস্বর: জিয়া-খালেদার উত্তরাধিকার ও তারেক রহমানের বার্তা

বিশ্বমঞ্চে বাংলাদেশের কণ্ঠস্বর: জিয়া-খালেদার উত্তরাধিকার ও তারেক রহমানের বার্তা

মোদির জন্মদিনের অনুষ্ঠানে না থাকায় শিক্ষার্থীদের জরিমানা, সমালোচনার ঝড়

মোদির জন্মদিনের অনুষ্ঠানে না থাকায় শিক্ষার্থীদের জরিমানা, সমালোচনার ঝড়

আরও পড়ুন

একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় হাসনাত-সারজিসের ফেসবুক পোস্ট

পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় হাসনাত-সারজিসের ফেসবুক পোস্ট

ঢাকায় জামায়াতের দুই মেয়র প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন আমির

ঢাকায় জামায়াতের দুই মেয়র প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন আমির

সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ

সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম