Logo
Logo
×

Advertisement

রাজনীতি

নজরুল ইসলাম খান

পোস্টাল ব্যালট ব্যবস্থার ত্রুটির বিষয়ে ইসির নীরবতা প্রশ্নবিদ্ধ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৪:৪১ পিএম

পোস্টাল ব্যালট ব্যবস্থার ত্রুটির বিষয়ে ইসির নীরবতা প্রশ্নবিদ্ধ

Advertisement

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, পোস্টাল ব্যালেটসহ কয়েকটি বিষয়ে প্রশ্ন থাকলেও নির্ধারিত সময়ে ভোটের স্বার্থে বিএনপি নীরব রয়েছে। দ্বৈত নাগরিকত্ব নিয়ে নির্বাচন কমিশন (ইসি) কিছু তথাকথিত ত্রুটি খোঁজার চেষ্টা করছে। অথচ, পোস্টাল ব্যালেট ব্যবস্থায় ত্রুটি থাকা সত্ত্বেও সেই বিষয়ে ইসি নীরব, যা প্রশ্নবিদ্ধ।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম খান ও সহ-সভাপতি ডা. জাহাঙ্গীর আলম।

নজরুল ইসলাম খান বলেন, বিএনপি চায় নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হোক। তাই আমরা অনেক বিষয় মেনে নিয়েছি। একটি পক্ষ জুলাইয়ের আন্দোলনকে ‘দ্বিতীয় স্বাধীনতা’ হিসেবে উপস্থাপন করে মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অবমূল্যায়ন করছে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী ও সাহসী রাষ্ট্রনায়ক, যিনি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দেশের স্বাধীনতার জন্য প্রথম বিদ্রোহের সূচনা করেন। তার সততা নিয়ে তার প্রতিপক্ষরাও কখনও প্রশ্ন তুলতে পারেনি। রাষ্ট্রপতি হয়েও তিনি প্রতিদিন দেশ ও জনগণের স্বার্থে অক্লান্ত পরিশ্রম করেছেন।

নজরুল ইসলাম খান বলেন, দেশকে এগিয়ে নিতে চাইলে শহিদ জিয়ার চেতনা ও চিন্তাভাবনাকে এগিয়ে নিয়ে যেতে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম খানের

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম খানের

ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, এসেছে পরিবর্তন

ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, এসেছে পরিবর্তন

এমপি মাহবুবার বিরুদ্ধে অভিযোগ পেলে দেখবে ইসি

এমপি মাহবুবার বিরুদ্ধে অভিযোগ পেলে দেখবে ইসি

আরও পড়ুন

এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান

এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান

আখতারুজ্জামানকে নেতা মানতে ‘নারাজ’ জামায়াত

আখতারুজ্জামানকে নেতা মানতে ‘নারাজ’ জামায়াত

১৬ বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ২৯ শীর্ষ নেতাকে শোকজ ছাত্রদলের

১৬ বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ২৯ শীর্ষ নেতাকে শোকজ ছাত্রদলের

আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার

আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম