Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

এবার ১১ দলীয় জোট সরকার গঠন করবে: ডা. তাহের

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৮ পিএম

এবার ১১ দলীয় জোট সরকার গঠন করবে: ডা. তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি: সংগৃহীত

Advertisement

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবার ১১ দলীয় জোট সরকার গঠন করবে। দেশে একটি সুস্থ ধারার রাজনীতি এবং ইনসাফের সমাজ গঠনে দেশের মানুষ এ জোটকে সমর্থন দিচ্ছে।  এ জোটে রয়েছে ১৯৭১ সালের মুক্তিযোদ্ধা কর্নেল অলি ও ২০২৪ সালের শিক্ষার্থীদের আন্দোলনে নেতৃত্ব দানকারী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।  ১১ দলীয় জোটই কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে পারবে। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউপির উনকোট উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, গত ৫ আগস্টের পরে কারা চাঁদাবাজি করেছে দেশের মানুষ তা জানে। সুতরাং এ দেশের মানুষ তাদের ভোট দেবে না। আর জামায়াতে ইসলাম ক্ষমতায় আসলে কোনো চাঁদাবাজি হবে না।

তাহের বলেন, বাংলাদেশ কি ৫৬ বছর আগের পথে হাটবে? নাকি আগামীর উন্নয়নের পথে হাটবে তা ঠিক হবে এ নির্বাচনে। হ্যাঁ ভোট, না ভোটের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। তাই অনেকেই বলছেন এ নির্বাচন বড় চ্যালেঞ্জের। একটি দল প্রথমে হ্যাঁ ভোটের পক্ষে ছিলেন না। জনগণের চাপে পড়ে এখন হ্যাঁ ভোটের পক্ষে আসছেন।

তিনি বলেন, ১২ তারিখ নির্বাচনে চৌদ্দগ্রামে কেউ কেন্দ্র দখলের দুঃসাহস দেখালে এর পরিণাম ভালো হবে না। ভোট ডাকাত এবং কেন্দ্র দখলকারীদেরকে জনগণ উচিত শিক্ষা দিয়ে ছাড়বে।

জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান, জামায়াত নেতা ড. মাওলানা আবুল কালাম বাশার, উপজেলা আমির মাওলানা মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম