Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

জামায়াত যে কোনো ফল মেনে নেবে: ডা. তাহের

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৮ পিএম

জামায়াত যে কোনো ফল মেনে নেবে: ডা. তাহের

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভোট দেন। ছবি: যুগান্তর

Advertisement

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নির্বাচন সুষ্ঠু হলে যে কোনো ফল মেনে নেবে জামায়াত। আমরা চাই, জনগণের ভোটাধিকার যেন হাইজ্যাক না হয়। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে যেন ভোট দিতে পারে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তাহের বলেন, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করছে। এভাবে চলতে থাকলে ৭০ শতাংশ ভোট কাস্ট হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বিজয়ের আশা রাখে। সারাদেশ থেকে আমরা ভালো খবর পাচ্ছি।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম