Logo
Logo
×
   

রাজনীতি

হারার আভাস পেয়ে ফেসবুকে স্ট্যাটাস শিশির মনিরের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৭ পিএম

হারার আভাস পেয়ে ফেসবুকে স্ট্যাটাস শিশির মনিরের

শিশির মনির। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ-২ ( দিরাই-শাল্লা) আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ের পথে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নাছির উদ্দীন চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১ দলীয় জোটের প্রার্থী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। নির্বাচনে নিজের পরাজয় মেনে নিয়ে শিশির নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমার আসনে বিজয়ী ধানের শীষ প্রার্থী নাছির উদ্দীন চৌধুরীকে অভিনন্দন। আপনাকে ফুলেল শুভেচ্ছা।’ 

এই আসনের ১১১ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে ৩৯৯৩২ ভোট বেশি পেয়ে বিএনপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী জয় লাভ করেছেন। 

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১১১টি। এর মধ্যে সবকটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।

ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৭৯০ ভোট। 

অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৫৭ হাজার ৮৫৮ ভোট। 

১১১টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রতীকের প্রার্থী ৩৯৯৩২ ভোট বেশি পেয়েছেন। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .