Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

রাজশাহী-১ আসনে জামায়াতের মুজিবুর রহমান বিজয়ী

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২১ এএম

রাজশাহী-১ আসনে জামায়াতের মুজিবুর রহমান বিজয়ী

জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানে নির্বাচিত।

Advertisement

চার দশক পর আবার রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য নির্বাচিত হলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ১ লাখ ৬৯ হাজার ৭৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াতের এই কেন্দ্রীয় নেতা।

অধ্যাপক মুজিবুর রহমানের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন। তিনি পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ১০ ভোট। অর্থাৎ, মাত্র ৭৭৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন অধ্যাপক মুজিবুর রহমান।

এর আগে ১৯৮৬ সালে অধ্যাপক মুজিবুর রহমান এ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম