Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

মন্ত্রিসভায় ডাক পেলেন মামা-ভাগ্নে

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৮ পিএম

মন্ত্রিসভায় ডাক পেলেন মামা-ভাগ্নে

ইকবাল হাসান মাহমুদ টুকু ও এম এ মুহিত। ছবি: সংগৃহীত

Advertisement

নতুন মন্ত্রিসভায় যোগ দিতে ডাক পেয়েছেন সিরাজগঞ্জের দুই সংসদ সদস্য। সম্পর্কে তারা মামা ও ভাগ্নে। 

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তারেক রহমানের মন্ত্রিসভায় সদস্য হিসেবে শপথ অনুষ্ঠানে থাকতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন করা হয়েছে তাদের।

তারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং তার ভাগ্নে সিরাজগঞ্জ-৬ আসনের এমপি এম এ মুহিত।


ইতোমধ্যে মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিতে অনেকেই টেলিফোন কল পেয়েছেন। আজ বিকাল ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম