মন্ত্রিসভায় ডাক পেয়েছেন ফকির মাহবুব আনাম
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৮ পিএম
মন্ত্রিসভায় ডাক পেয়েছেন ফকির মাহবুব আনাম। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম (স্বপন ফকির)।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রিপরিষদ থেকে তাকে টেলিফোনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এছাড়াও দুপুর দেড়টার দিকে ঘনিষ্ঠ একটি সূত্রে বিষয়টি নিশ্চিত করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ধানের শীষ প্রতীকে স্বপন ফকির ১ লাখ ৫৩ হাজার ৯৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এবং এবারই প্রথম জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
এই আসনে মোট ভোটার আছে ৪ লাখ ৩৭ হাজার ৪৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৬ হাজার ৭ জন, নারী ভোটার ২ লাখ ২১ হাজার ৪২৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।

