প্রথমবার নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় ইশরাক
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৮ এএম
নতুন মন্ত্রিসভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ইশরাক হোসেন। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা-৬ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই বাজিমাত করেছেন তরুণ রাজনীতিবিদ ইশরাক হোসেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। এদিন মন্ত্রিসভার মোট ৪৯ জন সদস্য শপথ নেন, যার মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী।
ইশরাক হোসেন অবিভক্ত ঢাকার সাবেক সফল মেয়র ও বিএনপি নেতা মরহুম সাদেক হোসেন খোকার বড় ছেলে। ১৯৮৭ সালে জন্মগ্রহণ করা এই তরুণ নেতা ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে দেশজুড়ে ব্যাপক আলোচনায় আসেন। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে বিজয়ী হয়ে তিনি সংসদীয় রাজনীতিতে অভিষেক ঘটান।
তরুণ প্রজন্মের এই নেতার মন্ত্রিসভায় অন্তর্ভুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

-6994e997589a5.jpg)