Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

কোনো ভুল করলে আমাকে সংশোধন করে দেবেন: এমপি মুজিবুর

Advertisement

Icon

তানোর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১০:০৫ পিএম

কোনো ভুল করলে আমাকে সংশোধন করে দেবেন: এমপি মুজিবুর

Advertisement

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আমি এমপি হয়েছি বলে অনেক কিছু হয়ে গেছি-এমনটা মনে করবেন না। আমি আপনাদেরই একজন ভাই। যদি কোনো ভুল করি, তাহলে আমাকে সংশোধন করে দেবেন।

এ সময় তিনি ন্যায়পরায়ণতা ও জবাবদিহিতার উদাহরণ হিসেবে খলিফা হজরত ওমর (রা.)-এর ঘটনা তুলে ধরেন। তিনি আরও বলেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এলাকার কাঁচারাস্তা পাকা করার কাজ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

রাজশাহীর তানোরে কৃষক শ্রমিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) উপজেলার অমৃতপুর ঈদগাহ মাঠ প্রাঙ্গণে ১ নম্বর কলমা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার কলমা ইউনিয়ন জামায়াতের আমির আমিনুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মো. সেকেন্দার আলী। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক, আদর্শ শিক্ষক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলার সভাপতি ড. ওবায়দুল্লাহ, উপজেলা জামায়াতের আমির আলমগীর হোসেন, সহ-সভাপতি আনিসুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা আব্দুর রহিম।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও বিপুলসংখ্যক কৃষক ও শ্রমিক মানুষ ইফতার মাহফিলে অংশ নেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম