Logo
Logo
×

Advertisement

রাজনীতি

‘জঙ্গি এমপি’ অপবাদে সংসদে বিশেষ অধিকার ক্ষুণ্নের নোটিশ দিলেন হানজালা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পিএম

‘জঙ্গি এমপি’ অপবাদে সংসদে বিশেষ অধিকার ক্ষুণ্নের নোটিশ দিলেন হানজালা

সংসদ সদস্য সাইদউদ্দিন আহমদ হানজালা। ফাইল ছবি

Advertisement

সংসদ এলাকায় ‘জঙ্গি এমপি’ আখ্যা দিয়ে অপবাদ দেওয়া হয়েছে— এ অভিযোগ এনে জাতীয় সংসদে বিশেষ অধিকার লঙ্ঘনের নোটিশ জমা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য সাইদউদ্দিন আহমদ হানজালা।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৃহস্পতিবার (৯ মার্চ) অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। এরপর নোটিশটি উত্থাপন করেন হানজালা।

হানজালা বলেন, গত ৩০ তারিখে (৩০ মার্চ) সংসদ এলাকায় তাকে প্রকাশ্যে ‘জঙ্গি এমপি’ বলা হয়। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তিনি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন এবং সংসদ সদস্য হিসেবে তার বিশেষ অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে মনে করেন।

তিনি আরও বলেন, বিগত ৩০ তারিখে সংসদ এলাকার মধ্যে আমাকে প্রকাশ্য “জঙ্গি এমপি” বলে অপবাদ দেওয়া হয়। যাহা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে করে আমি সামাজিকভাবে ভীষণ হেয়প্রতিপন্ন হচ্ছি। সংসদের অভ্যন্তরে গর্হিত হওয়ায় সংসদে আমার বিশেষ অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছি।

এটিকে ‘ফ্যাসিস্ট ওয়ার্ড’ আখ্যা দিয়ে হানজালা বলেন, গত ১৭ বছর ধরে এ ধরনের শব্দ ব্যবহার করে “ভালো মানুষকে, দাড়িওয়ালা-টুপিওয়ালা মানুষকে” বিভিন্ন অপবাদ দিয়ে, বিভিন্নভাবে তারা হেয়প্রতিপন্ন করেছে।

সরকারি ও বিরোধী দল নির্বিশেষে সব সংসদ সদস্যের সম্মান রক্ষায় স্পিকারের হস্তক্ষেপও চান তিনি।

হানজালা বলেন, আমি চাই আপনার মাধ্যমে প্রত্যেকেই যেন তার সম্মান নিয়ে থাকতে পারে। কারও সম্মান আগামীতে কেউ যেন ক্ষুণ্ন করতে না পারে।

পরে স্পিকার ওই সদস্যর বিশেষ অধিকারের প্রশ্নটি উত্থাপিত হলো বলে সংসদে জানান। স্পিকার বলেন, সংসদ সদস্যের বিশেষ অধিকারের প্রশ্নটি অধিকতর পরীক্ষা করা, তদন্ত এবং রিপোর্টদানের জন্য বিশেষ অধিকার সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।

বিশেষ অধিকার-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ

৭ দল নিয়ে গঠিত হলো ‘সমমনা ইসলামী জোট’

৭ দল নিয়ে গঠিত হলো ‘সমমনা ইসলামী জোট’

৭ রোগে আক্রান্তদের এক লাখ টাকা করে দেবে সরকার, আবেদন যেভাবে

৭ রোগে আক্রান্তদের এক লাখ টাকা করে দেবে সরকার, আবেদন যেভাবে

ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ

ক্যানসারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ

ক্যানসারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ

ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন

ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন

আরও পড়ুন

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আব্দুল মঈন খান

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আব্দুল মঈন খান

৭ দল নিয়ে গঠিত হলো ‘সমমনা ইসলামী জোট’

৭ দল নিয়ে গঠিত হলো ‘সমমনা ইসলামী জোট’

সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন জামায়াত আমিরের

সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন জামায়াত আমিরের

এনসিপির মহাসচিব কে হচ্ছেন? যা বললেন পাটওয়ারী

এনসিপির মহাসচিব কে হচ্ছেন? যা বললেন পাটওয়ারী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম