Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টি নেতাদের পদত্যাগ

Advertisement

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১১:০৩ পিএম

সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টি নেতাদের পদত্যাগ

সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টি নেতাদের পদত্যাগ। ছবি: যুগান্তর

Advertisement

যশোরে জাতীয় পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের একাধিক শীর্ষ নেতা দল থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন।  

শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে যশোর প্রেস ক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে তারা দলকে শক্তিশালী এবং জনগণের কল্যাণে কাজ করে আসছেন। সাম্প্রতিক সময়ে দলের অভ্যন্তরে সাংগঠনিক শৃঙ্খলার অভাব, নেতৃত্বের মধ্যে সমন্বয়হীনতা এবং শীর্ষ পর্যায়ের নেতাদের অসাংগঠনিক ও স্বেচ্ছাচারী কর্মকাণ্ডে তারা হতাশ হন। 

তাদের মতে, বর্তমান অবস্থায় জাতীয় পার্টি দেশ ও জনগণের জন্য কার্যকর রাজনৈতিক ভূমিকা রাখতে সক্ষম হবে না। এ প্রেক্ষাপটে তারা সম্মিলিতভাবে দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। একই সঙ্গে ১৯ জুন ২০২৬ থেকে জাতীয় পার্টির সব সাংগঠনিক কার্যক্রম ও সম্পর্ক থেকে নিজেদের সম্পূর্ণভাবে অব্যাহতি নেওয়ার ঘোষণা দেন।

পদত্যাগকারীদের মধ্যে অন্যতম রয়েছেন, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব ডা. মুফতি ফিরোজ শাহ, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম চঞ্চল, এমএ হালিম ও জিএম হাসান।  

এছাড়া কেশবপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডা. আক্তারুজ্জামান আক্তার, শার্শা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. শফিয়ার রহমান, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. হাবিবুর রহমান হাবিবসহ জেলা ও উপজেলা পর্যায়ের আরও বেশ কয়েকজন নেতা পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতাদের মধ্যে আরও রয়েছেন রুহুল আমিন লাভলু, ইমন হোসেন লাল্টু, আমিনুর রহমান, বিল্লাল হোসেন, মিজানুর রহমান, রবিউল ইসলাম, সাইফুল ইসলাম, হাফিজুর রহমান, বজলুর রহমান, ডা. জামাল উদ্দিন, মফিজুর রহমান, একরামুল হক জুয়েল, আবু হারেজ, ওসমান গণি সরকার, সেকেন্দার আলী ও মাস্টার ফিরোজ।

সংবাদ সম্মেলনে তারা জানান, ভবিষ্যতে তারা নতুন কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন কিনা- তা সময় ও পরিস্থিতির ওপর নির্ভর করবে। 

এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ডা. মুফতি ফিরোজ শাহ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যশোরে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে দুই ছাত্রীকে নিপীড়নের অভিযোগ

যশোরে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে দুই ছাত্রীকে নিপীড়নের অভিযোগ

যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ জামায়াতের ৫ এমপির

ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ জামায়াতের ৫ এমপির

দেশের প্রথম রাজনৈতিক কার্যালয়ে বসল সোলার প্যানেল, বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে

দেশের প্রথম রাজনৈতিক কার্যালয়ে বসল সোলার প্যানেল, বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে

প্রতিমা দেখতে বেরিয়ে আর ঘরে ফেরা হলো না শোভন-দিশার

প্রতিমা দেখতে বেরিয়ে আর ঘরে ফেরা হলো না শোভন-দিশার

‘শুক্রবার রাতেও কথা হয়, ওদের সঙ্গে আর কথা হবে না’

কক্সবাজারে অগ্নিকাণ্ড ‘শুক্রবার রাতেও কথা হয়, ওদের সঙ্গে আর কথা হবে না’

আরও পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠানে অনৈতিক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়: হেফাজতে ইসলাম

শিক্ষাপ্রতিষ্ঠানে অনৈতিক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়: হেফাজতে ইসলাম

মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস

মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস

এনসিপি নিতে চায়, তাসনিম জারা-জাবিনসহ পদত্যাগী নেতারা কি ফিরবেন?

এনসিপি নিতে চায়, তাসনিম জারা-জাবিনসহ পদত্যাগী নেতারা কি ফিরবেন?

বিএনপির দিন ফুরিয়ে আসছে: গোলাম পরওয়ার

বিএনপির দিন ফুরিয়ে আসছে: গোলাম পরওয়ার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম