Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

যুবদল নেতা নয়নকে প্রধানমন্ত্রীর ফোন, কী বললেন?

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৯:৪০ পিএম

যুবদল নেতা নয়নকে প্রধানমন্ত্রীর ফোন, কী বললেন?

Advertisement

তৃণমূলের নেতাকর্মীদের বিপদে-আপদে খোঁজ নেওয়া এবং তাদের আগলে রাখার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

সেই ধারাবাহিতায় এবার অসুস্থ যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শারীরিক অবস্থার খোঁজ নিতে সরাসরি যোগাযোগ করেছেন দলের এই শীর্ষ নেতা। যা মাঠপর্যায়ের নেতাকর্মীদের মাঝে নতুন এক আবেগের সৃষ্টি করেছে। 

মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এক আবেগঘন বার্তায় নয়ন জানান, একটি ফোন কলেই বদলে যায় তার সকালটা। বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার পর ওপাশ থেকে ভেসে আসে চিরচেনা সেই স্নেহভরা কণ্ঠ। 

রক্তে ইনফেকশন এবং প্লাটিলেট কমে যাওয়ায় নয়নের শারীরিক অবস্থার অবনতির কথা শুনে গভীর উদ্বেগ প্রকাশ করেন তারেক রহমান। একই সাথে তাকে যথাযথ চিকিৎসা ও সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন তিনি। 

ফেসবুক পোস্টে নয়ন লেখেন, আমি আপ্লুত, আমার মতো একজন ক্ষুদ্র কর্মীর অসুস্থতার খোঁজ খবর তিনি নিলেন। এছাড়া সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনা দিলেন। আমাদের সৌভাগ্য আমরা তার মতো মহান নেতা পেয়েছি। আপনারা জনাব তারেক রহমানের প্রতি আস্থা রাখবেন, তিনি সবাইকে আগলে রাখবেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম