Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

পতিত ফ্যাসিস্টদের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০১:২৮ এএম

পতিত ফ্যাসিস্টদের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

Advertisement

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এবং পতিত ফ্যাসিস্টদের দেশবিরোধী সকল ষড়যন্ত্র ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক চর্চার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। 

শনিবার রাজধানীর ফকিরাপুল থেকে কাকরাইল পর্যন্ত এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত।

বিক্ষোভ মিছিলে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তারা পতিত ফ্যাসিস্টদের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানান।

ছাত্রদলের সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখতে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রবিরোধী সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে তারা রাজপথে ঐক্যবদ্ধ রয়েছেন। একই সঙ্গে তারা দেশবিরোধী অপতৎপরতা ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

ফকিরাপুল থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাকরাইলে গিয়ে শেষ হয়। এতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম