বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে খন্দকার মারুফের অভিনন্দন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৩:৩৭ পিএম
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন ও নবনিযুক্ত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
|
ফলো করুন |
|
|---|---|
নবনিযুক্ত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে অভিনন্দন জানিয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।
শনিবার (২২ আগস্ট) সকালে রাজধানীতে মহাসচিবের বাসভবনে গিয়ে ড. খন্দকার মারুফ ফুলেল শুভেচ্ছা জানিয়ে রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানান।
এ সময় দুই নেতা কুশল বিনিময় করেন এবং দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে বিএনপির সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা নিয়েও মতবিনিময় হয়।
ড. খন্দকার মারুফের শুভেচ্ছা ও অভিনন্দনের জন্য বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ তাকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি ড. মারুফের রাজনৈতিক ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

