Logo
Logo
×

Advertisement

রাজনীতি

স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি ঘোষণা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৬:০১ পিএম

স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি ঘোষণা

Advertisement

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে স্বেচ্ছাসেবক দল। সোমবার (৩১ আগস্ট) স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা) আব্দুল্লাহ-আল-মামুনের পাঠানো বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে নিম্নলিখিত কর্মসূচিগুলো যথাযথভাবে পালনের জন্য নির্দেশনা দিয়েছে সংগঠনের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান।

বার্তায় বলা হয়েছে, ‘আগামীকাল ০১ সেপ্টেম্বর ২০২৬ বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠাবার্ষিকী পালনে নিম্নলিখিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।

কর্মসূচি

১ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রুপকার, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী ‘গণতন্ত্রের মা’ মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ সর্বস্তরের নেতাকর্মীরা ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন।

দেশব্যাপী কর্মসূচি

সারা দেশে জেলা ও মহানগর বিএনপি এবং এর ইউনিটগুলো ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবিধাজনক সময়ে আলোচনা সভা, বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণসহ অন্যান্য কর্মসূচি পালন করবে। বিএনপি আয়োজিত উক্ত কর্মসূচিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতারা সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মিষ্টির শূন্য আসন: ফরম নিলেন ৭০ নেত্রী, তারা কারা?

মিষ্টির শূন্য আসন: ফরম নিলেন ৭০ নেত্রী, তারা কারা?

জামায়াত নেতা ডা. খালিদুজ্জামানকে ‘সুযোগসন্ধানী ভণ্ড’ বললেন রাশেদ খাঁন

জামায়াত নেতা ডা. খালিদুজ্জামানকে ‘সুযোগসন্ধানী ভণ্ড’ বললেন রাশেদ খাঁন

ফারুককে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ, যা বললেন নাসীরুদ্দীন

ফারুককে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ, যা বললেন নাসীরুদ্দীন

‘বিএনপি বিরোধিতা করতে গিয়ে জাশির কোলে ওঠার খেসারত দিতেই হবে’

‘বিএনপি বিরোধিতা করতে গিয়ে জাশির কোলে ওঠার খেসারত দিতেই হবে’

সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন ফরম বিক্রি শুক্রবার

সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন ফরম বিক্রি শুক্রবার

দুর্গোৎসবে বিএনপির নেতাকর্মীরা প্রহরীর দায়িত্ব পালন করবে: রিজভী

দুর্গোৎসবে বিএনপির নেতাকর্মীরা প্রহরীর দায়িত্ব পালন করবে: রিজভী

আরও পড়ুন

‘জামায়াতী আদর্শের বিস্তারের’ অভিযোগ তুলে এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা

‘জামায়াতী আদর্শের বিস্তারের’ অভিযোগ তুলে এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা

‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে’ — বিএনপিকে বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে’ — বিএনপিকে বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

মিষ্টির শূন্য আসন: ফরম নিলেন ৭০ নেত্রী, তারা কারা?

মিষ্টির শূন্য আসন: ফরম নিলেন ৭০ নেত্রী, তারা কারা?

জুলাই সনদের বর্ষপূর্তিতে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন আজ

জুলাই সনদের বর্ষপূর্তিতে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন আজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম