তারেক রহমানের পক্ষ থেকে ক্যানসার আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক অনুদান
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পিএম
হাসপাতালে চিকিৎসাধীন যুবদল নেতার খোঁজখবর নিয়েছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিনের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
এ সময় আব্বাস উদ্দিনের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন তিনি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে আবদুল মোনায়েম মুন্না চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে গিয়ে আব্বাস উদ্দিনের চিকিৎসার খোঁজখবর নেন এবং তার পাশে দাঁড়ান।
এ সময় তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আব্বাস উদ্দিনের চিকিৎসায় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
