Logo
Logo
×
   

রাজনীতি

রিজওয়ানাকে একহাত নিলেন কর্নেল অলি

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পিএম

রিজওয়ানাকে একহাত নিলেন কর্নেল অলি

রিজওয়ানা হাসান (বামে) ও অলি আহমদ। ফাইল ছবি

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসানকে একহাত নিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

কর্নেল অলি বলেন, রিজওয়ানার মতো ‘মেয়ে’ ছিল বিধায় ১১ দলীয় জোট ক্ষমতায় আসতে পারেনি। আপনাদেরকে ক্ষমতায় আসতে দেয় নাই। কারণ তারা ইসলাম ধর্মে বিশ্বাস করে না। তারা নামাজ পড়ে না। আল্লাহ-রাসূলে বিশ্বাস করে না। যার কারণে মুসলমানদেরকে তারা ক্ষমতায় আসতে দেয় নাই।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম অভিমুখী লংমার্চে কুমিল্লার পথসভায় তিনি এসব কথা বলেন। 

কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ১১ দলীয় জোট ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে। এখন মানুষের মুখে মুখে রয়েছে ডিসেম্বরের মধ্যে বিএনপি সরকার ক্ষমতা হারাবে। আপনারা কিছু করেন বা না করেন সরকার নিজের ভারে নিজে পড়ে যাবে। 

তিনি বলেন, ‘এ সরকারকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। বিএনপির রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সময় বলেছিলেন, গ্যাস দে বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে। আমরা তার ভাষায় বলতে চাই গ্যাস দি বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে। ’ 

এলডিপির চেয়ারম্যান বলেন, ‘আজকে যেখানেই যান দুর্নীতি, চাঁদাবাজি, মাস্তানি, জায়গা দখল, মানুষকে হয়রানি এবং মাদকে দেশ এক জাহান্নামে পরিণত হয়েছে। ১১ দলীয় ঐক্যজোট ছাড়া এই দেশে কখনো সুশাসন তৈরি হবে না, এটা দেশবাসীকে বুঝতে হবে। ’

এ সময় ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম