Logo
Logo
×

Advertisement

রাজনীতি

আ.লীগ নেতার প্রাডো গাড়িতে লংড্রাইভ করেছেন পাটওয়ারী: রাশেদ খাঁন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পিএম

আ.লীগ নেতার প্রাডো গাড়িতে লংড্রাইভ করেছেন পাটওয়ারী: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

Advertisement

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী আ.লীগ নেতার প্রাডো গাড়িতে  লংড্রাইভে অংশ নিয়েছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। 

রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডির এক পোস্টে এ অভিযোগ করেন তিনি। 

রাশেদ খাঁন বলেন, ‘মন্ত্রীপাড়ায় নাহিদ ইসলামের বাড়িতে আলোচনার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী সব সময় বলত আওয়ামী লীগ বাড়িঘর, ধনসম্পদ দখল করতে হবে। আজকে তার কিছুটা নমুনা পাওয়া গেল! গতকাল আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়ি করে লংড্রাইভ করেছে নাসীরুদ্দীন পাটওয়ারী। আওয়ামী লীগ নেতাকে নিরাপত্তা দেওয়ার কারণে গাড়িটি উপহার দিয়েছে, নাকি আওয়ামী লীগের সম্পদ দখলের খায়েশ থেকে গাড়িটিও দখল করেছে, তা খতিয়ে দেখা দরকার।’

প্রধানমন্ত্রীর এ রাজনৈতিক সহকারী বলেন, গতকালের লংমার্চের পিকনিক থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে ও গণহত্যার বিচারের দাবিতে কেন কোনো বক্তব্য ছিল না- তা বোঝার চেষ্টা করুন। কারণ, এই লংমার্চের উদ্দেশ্যই ছিল শেখ হাসিনাকে ডিসেম্বরে ফিরিয়ে আনার প্রেক্ষাপট সৃষ্টি করা। আর সেই লক্ষ্যে উস্কানিমূলক স্লোগান ও বহরে লাঠিসোঁটা নিয়ে গিয়েছে। কিন্তু বিএনপি বা অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জামায়াতের পাতানো ফাঁদে পা দেয়নি। দেখা যাক, এ বিষয়ে এনসিপি দলীয় কোনোব্যবস্থা নেয় কিনা!

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহজালাল রুমিকে গ্রেফতারে পুলিশের অভিযান হয়নি: রাশেদ খাঁন

শাহজালাল রুমিকে গ্রেফতারে পুলিশের অভিযান হয়নি: রাশেদ খাঁন

নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের

নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের

মন্ত্রী-এমপিদের কেনাকাটা অবৈধ টাকায়, তাই তারা মানুষের কষ্ট বোঝেন না: পাটওয়ারী

মন্ত্রী-এমপিদের কেনাকাটা অবৈধ টাকায়, তাই তারা মানুষের কষ্ট বোঝেন না: পাটওয়ারী

চুমু দেওয়া একজন শিক্ষকের কাজ নয়: রাশেদ খান

চুমু দেওয়া একজন শিক্ষকের কাজ নয়: রাশেদ খান

এনসিপির নতুন কমিটি জামায়াতের যুব শাখা রূপে আবির্ভূত হয়েছে: রাশেদ

এনসিপির নতুন কমিটি জামায়াতের যুব শাখা রূপে আবির্ভূত হয়েছে: রাশেদ

‘৯৬-এর মতো আবারও এক হয়েছে আ.লীগ-জামায়াত’

‘৯৬-এর মতো আবারও এক হয়েছে আ.লীগ-জামায়াত’

আরও পড়ুন

‘আলেমরা সবসময় মাইনাসের শিকার’, এনসিপির নতুন কমিটি নিয়ে আশরাফ মাহদি

‘আলেমরা সবসময় মাইনাসের শিকার’, এনসিপির নতুন কমিটি নিয়ে আশরাফ মাহদি

নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের

নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের

শিক্ষাপ্রতিষ্ঠানে অনৈতিক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়: হেফাজতে ইসলাম

শিক্ষাপ্রতিষ্ঠানে অনৈতিক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়: হেফাজতে ইসলাম

মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস

মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম