Logo
Logo
×
   

রাজনীতি

কুমিল্লা সিটির ভোটার হলেন এনসিপির মেয়র প্রার্থী তারিকুল

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পিএম

কুমিল্লা সিটির ভোটার হলেন এনসিপির মেয়র প্রার্থী তারিকুল

অ্যাডভোকেট তারিকুল ইসলাম

কুমিল্লা সিটি করপোরেশনের ভোটার হয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট তারিকুল ইসলাম। এর আগে তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার ভোটার ছিলেন। সম্প্রতি ভোটার এলাকা স্থানান্তরের মাধ্যমে তিনি কুমিল্লা সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইতোমধ্যে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অ্যাডভোকেট তারিকুল ইসলামকে প্রার্থী ঘোষণা করেছে।

অ্যাডভোকেট তারিকুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ছিলেন। বর্তমানে তিনি এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে আইন বিষয়ে পড়াশোনা সম্পন্ন করেছেন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে পেশাগত দায়িত্ব পালন করছেন।

ভোটার এলাকা পরিবর্তনের পর এখন কুমিল্লা সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাডভোকেট তারিকুল ইসলাম।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম