স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পিএম
বিএনপি
|
ফলো করুন |
|
|---|---|
দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপি সরকারে আসার পর দলীয় কার্যক্রমে শৈথিল্য যাতে দেখা না দেয় সেজন্য উদ্যোগ নেওয়া হয়েছে। দলীয় কার্যক্রম জোরালো করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে শনিবার তৃতীয়বারের মতো স্থায়ী কমিটির বৈঠকে বসতে যাচ্ছে দলটি। বৈঠকে স্থায়ী কমিটির নতুন চার সদস্য থাকবেন। নতুন সদস্যরা হলেন- রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহউল্লাহ।
বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলের কৌশল, আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা, জুলাই সনদ নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে দলের কৌশল, ব্রিকস সম্মেলন, দেশের সার্বিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।
জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে বলে শুনেছি।
শনিবারের বৈঠকে ব্রিকস সম্মেলন অংশগ্রহণ নিয়ে সরকারের কৌশল নিয়েও আলোচনা হতে পারে। তবে আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এক ব্রিফিংয়ে জানিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রী ব্রিকস সফরে ভারতে যাচ্ছেন না।
উল্লেখ্য, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অষ্টাদশ ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ব্রিকসের সদস্য দেশগুলোর নেতাদের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও অংশ নেবেন। ব্রিকসের ২০২৬ সালের চেয়ারম্যান ভারত। আগের চেয়ারম্যান বাংলাদেশ। নয়াদিল্লির ভারত মণ্ডপমে এবারের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে ব্রিকসের চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে।তবে তিনি যাচ্ছেন না।

