Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

বরিশাল সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার

Advertisement

Icon

‎বরিশাল ব্যুরো

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পিএম

বরিশাল সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার

Advertisement

‎বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মেয়র প্রার্থী হিসাবে এম আনোয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।

‎বুধবার রাতে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে দলের সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় আনোয়ারের নাম ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

‎‎দলীয় সূত্র জানায়, আনোয়ার হোসেনের প্রার্থিতা ঘোষণার পর দলটির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এরই মধ্যে নগরীর বিভিন্ন শ্রেণিপেশার মানুষের কাছে নিজের পরিকল্পনা ও নির্বাচনি বার্তা তুলে ধরার প্রস্তুতি নিতে শুরু করেছেন আনোয়ার।

এদিকে, এ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ায় নগরীর রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম