Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুক্রবার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ এএম

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুক্রবার

ফাইল ছবি

Advertisement

সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠক ডেকেছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।

শুক্রবার সন্ধ্যায় বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে গুলশানে এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করবেন।

জানা গেছে, প্রধানমন্ত্রীর জাতিসংঘ অধিবেশনের সফর নিয়ে বৈঠকে আলোচনা হবে।

জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শুক্রবার সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা শুনেছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম