সিলেট জেলা ও মহানগর যুবদলের কমিটি ঘোষণা
Advertisement
সিলেট ব্যুরো
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় যুবদল।
রোববার (১৯ সেপ্টেম্বর) যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ দুটি কমিটি অনুমোদনের কথা জানানো হয়।
জেলা যুবদলের কমিটিতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আবদুস সালাম টিপুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া মহানগর যুবদলের কমিটিতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি ও দেলোয়ার হোসেন দিনারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এদের মধ্যে মকসুদ আহমদ ও মির্জা মোহাম্মদ সম্রাট যথাক্রমে জেলা ও মহানগর যুবদলের আগের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। মহানগর যুবদলের নতুন সাধারণ সম্পাদক হওয়া দেলোয়ার হোসেন দিনার মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ দুটি কমিটির অনুমোদন করেন।
জেলা আংশিক কমিটিতে আরও রয়েছেন সিনিয়র সহ-সভাপতি কয়েস আহমদ, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাশরুর রাসেল ও সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব।
মহানগর আংশিক কমিটিতে আরও রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহদী প্রিন্স ও সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ।
উভয় কমিটির দায়িত্বশীলদের ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ২০২২ সালের ১০ সেপ্টেম্বর ভোটের মাধ্যমে জেলা যুবদলে মোমিনুল ইসলাম সভাপতি ও মোহাম্মদ মকসুদ আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অন্যদিকে মহানগর যুবদলে শাহনেওয়াজ বখত চৌধুরী সভাপতি ও মির্জা মো. সম্রাট হোসেন সাধারণ সম্পাদক হন।
এর দুই বছর পর ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর সিলেট জেলা ও মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। জেলা যুবদলের কমিটি করা হয় ২৯১ জনের এবং মহানগর যুবদলের কমিটি ৩০১ সদস্যবিশিষ্ট করা হয়।

