Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনায়েদ আল হাবিব

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পিএম

বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনায়েদ আল হাবিব

সংগৃহীত ছবি

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। তার অভিযোগ, জমিয়তের প্রার্থীকে জয়ী করতে বিএনপি প্রত্যাশিত আন্তরিকতা দেখায়নি। বরং দলটির কিছু নেতা-কর্মী স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে প্রকাশ্যে ও আড়ালে কাজ করেছেন।

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জুনায়েদ আল হাবিব বিএনপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপি তার সঙ্গে ‘মুনাফেকি’ করেছে।

তিনি জানান, সরাইল-আশুগঞ্জ আসনটি দীর্ঘদিন ধরেই বিএনপির শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। পাশাপাশি এই এলাকায় ইসলামপন্থি রাজনৈতিক দলগুলোরও যথেষ্ট প্রভাব রয়েছে। তার দাবি, নির্বাচনের সময় বিএনপির একটি অংশ রুমিন ফারহানার পক্ষে সক্রিয় ছিল, আর অন্য একটি অংশ দায়িত্ব পালনে তেমন আগ্রহ দেখায়নি। এ কারণে জমিয়তের প্রার্থী প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেননি।

জুনায়েদ আল হাবিব আরও অভিযোগ করেন, আওয়ামী লীগপন্থি প্রায় ৩০ শতাংশ নেতা-কর্মীকে ঢাকায় নিয়ে গিয়ে বিভিন্ন আশ্বাসের মাধ্যমে নিজের পক্ষে আনার চেষ্টা করেছিলেন রুমিন ফারহানা। পাশাপাশি নির্বাচনী আচরণবিধি ভেঙে রঙিন বিলবোর্ড স্থাপন, জীবন্ত হাঁস নিয়ে মিছিল এবং প্রশাসনের সহায়তায় নির্বাচনী এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগও তোলেন তিনি।

তার দাবি, নির্বাচনের দিন তার বিজয়ের সম্ভাবনা বেশি ছিল এমন কয়েকটি কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়। ফলে ভোটের মাঠে জমিয়তের প্রার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে মনে করেন তিনি।

বিএনপির সঙ্গে জোটের প্রসঙ্গেও নিজের অবস্থান তুলে ধরেন জুনায়েদ আল হাবিব। তার ভাষ্য, ইসলাম ও দেশের স্বার্থে আলেম সমাজ বিএনপির নেতৃত্বাধীন জোটে যুক্ত হয়ে কাজ করেছে। দেশের বিভিন্ন আসনে আলেম-ওলামাদের সমর্থনের কারণে বিএনপির প্রার্থীরা জয় পেয়েছেন বলেও তিনি দাবি করেন।

তার মতে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনেও বিএনপি যদি শুরু থেকে শেষ পর্যন্ত আন্তরিকভাবে জমিয়তের প্রার্থীর পক্ষে কাজ করত, তাহলে বিজয় সম্ভব ছিল। কিন্তু নির্বাচনের শেষ পর্যায়ে বিএনপি সেই ভূমিকা পালন করেনি বলে অভিযোগ করেন তিনি।

এদিকে ইসলামি দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য নিয়েও কথা বলেছেন জমিয়তের এই নেতা। তিনি জানান, হেফাজতে ইসলামসহ বিভিন্ন ইসলামি দলের শীর্ষ নেতাদের সমন্বয়ে একটি লিয়াজোঁ কমিটি বর্তমানে কাজ করছে।

জুনায়েদ আল হাবিব বলেন, বৃহত্তর ইসলামি প্ল্যাটফর্ম যদি কোনো একটি রাজনৈতিক দলের নেতৃত্বাধীন জোটে না থাকার সিদ্ধান্ত নেয়, তাহলে সেই সিদ্ধান্ত মেনে বিএনপির সঙ্গে থাকা জোট থেকেও বেরিয়ে আসতে প্রস্তুত রয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্থানীয়দের প্রশ্ন— রবিউল তুমি কার?

বিএনপির কর্মী দাবি, আ.লীগের কমিটিতে নাম স্থানীয়দের প্রশ্ন— রবিউল তুমি কার?

জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব কেন, সামনে আসছে নানা সমীকরণ

জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব কেন, সামনে আসছে নানা সমীকরণ

সাবেক জামাইয়ের হাতে বিএনপি নেতা গুলিবিদ্ধ

সাবেক জামাইয়ের হাতে বিএনপি নেতা গুলিবিদ্ধ

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি আসতে পারে শিগগিরই, আলোচনায় যারা

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি আসতে পারে শিগগিরই, আলোচনায় যারা

মাদক ব্যবসায় সহযোগিতা, বিএনপির ৩ নেতাকে শোকজ

মাদক ব্যবসায় সহযোগিতা, বিএনপির ৩ নেতাকে শোকজ

বিএনপিনেতা ও স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ জিয়া পরিষদ নেতার বিরুদ্ধে

বালু উত্তোলনের প্রতিবাদ বিএনপিনেতা ও স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ জিয়া পরিষদ নেতার বিরুদ্ধে

আরও পড়ুন

বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনায়েদ আল হাবিব

বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনায়েদ আল হাবিব

আমু-শাজাহান-ফারুকসহ হেভিওয়েটদের বিরুদ্ধে ফরমাল চার্জ শিগগিরই

আমু-শাজাহান-ফারুকসহ হেভিওয়েটদের বিরুদ্ধে ফরমাল চার্জ শিগগিরই

আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ, আদালতকক্ষে হট্টগোল

আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ, আদালতকক্ষে হট্টগোল

সেই জামায়াত নেতার সদস্যপদ বাতিল

সেই জামায়াত নেতার সদস্যপদ বাতিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম