Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে: নাহিদ ইসলাম

Advertisement

Icon

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১০:২৭ পিএম

ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে: নাহিদ ইসলাম

মাদারীপুরের শকুনি লেকপাড়ের মুক্তমঞ্চে জেলা এনসিপি আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশে আমাদের কোনো নিরাপত্তা নেই। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন সাহেব আমাদের দেশে নিরাপত্তা দিতে পারেন না, আর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বিদেশে আমাদের নিরাপত্তা দিতে পারেন না। যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার শিকার হতে হয়েছে, এটি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ব্যর্থতা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে মাদারীপুরের শকুনি লেকপাড়ের মুক্তমঞ্চে জেলা এনসিপি আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। অথচ জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে সরকার নিরাপত্তা দিতে পারছে না বলে অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের জনগণ এখন কোথায় যাবে? গণঅভ্যুত্থান-পরবর্তী নির্বাচনের মাধ্যমে আসা সরকার যদি ব্যর্থ হয়, তাহলে জনগণের প্রত্যাশা পূরণ হবে কীভাবে? আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি, সরকার ব্যর্থ হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, খলিলুর রহমান অন্তর্বর্তী সরকারের সময় ড. মুহাম্মদ ইউনূসের অধীনে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে তিনি বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে তার ব্যক্তিগত অর্জন থাকলেও বিদেশে বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন চুক্তির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, যে যুক্তরাষ্ট্রের সঙ্গে খলিলুর রহমান এত চুক্তি করেছেন এবং যে ড. মুহাম্মদ ইউনূসের মাধ্যমে তিনি অন্তর্বর্তী সরকারের অংশ হয়েছিলেন, সেই যুক্তরাষ্ট্রেই ড. ইউনূসকে হেনস্তার শিকার হতে হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, এটি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ব্যর্থতা। এ দায় তাকে নিতে হবে এবং নেওয়া উচিত।

মাদারীপুর জেলা এনসিপির আহ্বায়ক মনিরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। এ ছাড়া দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জেলা পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকা-কুমিল্লা হচ্ছে ৮১ কিলোমিটার এলিভেটেড কর্ডলাইন, সময় কমবে ২ ঘণ্টা

ঢাকা-কুমিল্লা হচ্ছে ৮১ কিলোমিটার এলিভেটেড কর্ডলাইন, সময় কমবে ২ ঘণ্টা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকার কী করবে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকার কী করবে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

‘৮০০ টাকার সিলিন্ডার কিনতে হচ্ছে আড়াই হাজারে’

‘৮০০ টাকার সিলিন্ডার কিনতে হচ্ছে আড়াই হাজারে’

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের তীব্র নিন্দা

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের তীব্র নিন্দা

আরও পড়ুন

এনসিপির নীতিনির্ধারক যে ১৬ নেতা

এনসিপির নীতিনির্ধারক যে ১৬ নেতা

ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে: নাহিদ ইসলাম

ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে: নাহিদ ইসলাম

নতুন পদ পাচ্ছেন হাসনাত আসিফ সারজিস

নতুন পদ পাচ্ছেন হাসনাত আসিফ সারজিস

নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন-হাসনাত-আসিফ ও সারজিস, কে কোন দায়িত্বে?

নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন-হাসনাত-আসিফ ও সারজিস, কে কোন দায়িত্বে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম