Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ব্রাহ্মণপাড়ায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন

Advertisement

Icon

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পিএম

ব্রাহ্মণপাড়ায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন

আহ্বায়ক জহিরুল ইসলাম সরকার ও সদস্য সচিব মাজহারুল ইসলাম।ফাইল ছবি

Advertisement

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আগামী ছয় মাসের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত আহ্বায়ক কমিটিতে জহিরুল ইসলাম সরকারকে আহ্বায়ক এবং মাজহারুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।

কুমিল্লা দক্ষিণ জেলা এনসিপির আহ্বায়ক মোহাম্মদ মাজহারুল ইসলাম সোহেল, সদস্য সচিব সৈয়দ আহসান টিটু এবং সাংগঠনিক সম্পাদক কাজী রবিউল আউয়ালের যৌথ স্বাক্ষরে সম্প্রতি এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্যরা হলেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর আলম সুমন, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম আকন্দ, জুনায়েদ বোগদাদী, মাসুদ রানা, রেজাউল করিম ও ফারজানা আক্তার নুপুর। সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ ইউনুস মিয়া, যুগ্ম সদস্য সচিব রোমান সরকার, জিয়াউর রহমান, ওমর ফারুক ও শামীম হাসান। 

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে দপ্তর সম্পাদক পদে আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ আলী আহম্মদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে আনোয়ার হাজারী, রিফাতুল ইসলাম, কাজী নাজমুল হাজারী, মিজানুর রহমান, মাহফুজুর রহমান রিয়াদ, আলামিন হোসাইন, মমিনুল ইসলাম আকন্দ, হাফেজ মোহাম্মদ শাহজালাল, মোহাম্মদ নজরুল ইসলাম, হারুন অর রশিদ, আসাদুল নাঈম ও রাসেল আহমেদকে মনোনীত করা হয়েছে।

এছাড়া জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পদে মেহেদী হাসান রুবেল এবং নারী বিষয়ক সম্পাদক পদে ফাতেমা সরকার দায়িত্ব পেয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ছয় মাস এই আহ্বায়ক কমিটি উপজেলায় দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও গতিশীল করার কাজ করবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘নতুন জীবনের’ খোঁজে পালায় ৪ স্কুলছাত্রী!

‘নতুন জীবনের’ খোঁজে পালায় ৪ স্কুলছাত্রী!

‘মানুষ আপনাকে দুই টাকারও দাম দেয় না’

রাশেদের পোস্টে সারজিসের মন্তব্য ‘মানুষ আপনাকে দুই টাকারও দাম দেয় না’

রাত নামলেই ভয়ংকর হয়ে ওঠে কুমিল্লার সড়ক-মহাসড়ক

রাত নামলেই ভয়ংকর হয়ে ওঠে কুমিল্লার সড়ক-মহাসড়ক

নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন-হাসনাত-আসিফ ও সারজিস, কে কোন দায়িত্বে?

নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন-হাসনাত-আসিফ ও সারজিস, কে কোন দায়িত্বে?

কুমিল্লায় দিনমজুর হত্যা: অপর দিনমজুরের যাবজ্জীবন কারাদণ্ড

কুমিল্লায় দিনমজুর হত্যা: অপর দিনমজুরের যাবজ্জীবন কারাদণ্ড

পুনর্গঠন হচ্ছে এনসিপি, শীর্ষ ৪ পদে আসছে পরিবর্তন

পুনর্গঠন হচ্ছে এনসিপি, শীর্ষ ৪ পদে আসছে পরিবর্তন

আরও পড়ুন

ব্রাহ্মণপাড়ায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন

ব্রাহ্মণপাড়ায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন

ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ

ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ

জুলাই যোদ্ধাদের ত্যাগে ফিরেছে গণতন্ত্র: রিজভী

জুলাই যোদ্ধাদের ত্যাগে ফিরেছে গণতন্ত্র: রিজভী

সারজিসকে রাজনীতি ছাড়তে বললেন ফারুক

সারজিসকে রাজনীতি ছাড়তে বললেন ফারুক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম