Logo
Logo
×

Advertisement

রাজনীতি

দুর্গোৎসবে বিএনপির নেতাকর্মীরা প্রহরীর দায়িত্ব পালন করবে: রিজভী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পিএম

দুর্গোৎসবে বিএনপির নেতাকর্মীরা প্রহরীর দায়িত্ব পালন করবে: রিজভী

জয়পাড়া ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: যুগান্তর

Advertisement

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শারদীয় দুর্গোৎসব ঘিরে বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা প্রতিটি মণ্ডপে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করবে। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে ঢাকার দোহার উপজেলার জয়পাড়া ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকার বিগত দিনে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, তারা পড়াশোনার মান না বাড়িয়ে পাসের পার্সেন্টেজ বাড়িয়েছে। কিন্তু তারেক রহমানের সরকার তা করবে না। এ সরকার শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ দিয়েছে, প্রতিযোগিতার সুযোগ দিয়েছে।

জামায়াতের উদ্দেশে তিনি বলেন, আপনারা লংমার্চ করছেন, এই লংমার্চ করে কি বিদ্যুৎ বাড়াতে পারবেন? পারলে কিভাবে বিদ্যুতের ঘাটতি কমবে বিরোধী দল হিসেবে আপনারা পরামর্শ দিন। যারা পাওয়ার প্ল্যান্ট বসিয়েছে তারা বেশিরভাগই আওয়ামী লীগের, কই ওনাদের বিরুদ্ধে তো আপনারা কোনো শব্দ বের করলেন না।  

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে সরকার প্রতিটি সরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্ট ফ্রি করে দিয়েছে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। এ সময় তিনি বলেন, আমি ইতিমধ্যে জয়পাড়া কলেজকে সরকারীকরণ করতে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন এই কলেজটি শিগগিরই সরকারিকরণ হবে। 

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। জয়পাড়া কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৌমিক ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের সঞ্চালনায় এ সময় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নারীশক্তির আরাধনা, মুষ্টির চালে দুর্গাপূজা

নারীশক্তির আরাধনা, মুষ্টির চালে দুর্গাপূজা

দুর্গাপূজার নিরাপত্তায় প্রযুক্তির ব্যবহার, মাঠে দুই লক্ষাধিক আনসার সদস্য

দুর্গাপূজার নিরাপত্তায় প্রযুক্তির ব্যবহার, মাঠে দুই লক্ষাধিক আনসার সদস্য

একটি চক্র সরকার ও দেশের ভাবমুর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী

একটি চক্র সরকার ও দেশের ভাবমুর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী

দুর্গাপূজায় ৬১৫ মন্দির-মণ্ডপে নিরাপত্তা দেবে কোস্ট গার্ড, মোতায়েন ৩৪০০ সদস্য

দুর্গাপূজায় ৬১৫ মন্দির-মণ্ডপে নিরাপত্তা দেবে কোস্ট গার্ড, মোতায়েন ৩৪০০ সদস্য

দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে থাকবে ২ লাখ ১২ হাজার আনসার-ভিডিপি

দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে থাকবে ২ লাখ ১২ হাজার আনসার-ভিডিপি

শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি

আরও পড়ুন

সাবেক ছাত্রদল নেতা সাইফুলকে দেখতে হাসপাতালে ডা. বিটু

সাবেক ছাত্রদল নেতা সাইফুলকে দেখতে হাসপাতালে ডা. বিটু

দুর্গোৎসবে বিএনপির নেতাকর্মীরা প্রহরীর দায়িত্ব পালন করবে: রিজভী

দুর্গোৎসবে বিএনপির নেতাকর্মীরা প্রহরীর দায়িত্ব পালন করবে: রিজভী

সাইফুল হক নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী

নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী

একটি চক্র সরকার ও দেশের ভাবমুর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী

একটি চক্র সরকার ও দেশের ভাবমুর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম