Logo
Logo
×

Advertisement

রাজনীতি

চুমু দেওয়া একজন শিক্ষকের কাজ নয়: রাশেদ খান

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পিএম

চুমু দেওয়া একজন শিক্ষকের কাজ নয়: রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। ফাইল ছবি

Advertisement

একজন শিক্ষকের এবং একজন রাজনৈতিক নেতার চুমু দেওয়া কাজ নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।

রাশেদ খান লিখেছেন, ‘চুমু দেওয়া একজন শিক্ষকের কাজ নয়, একজন রাজনৈতিক নেতারও কাজ নয়। টঙ্গীতে একটি মাদ্রাসায় ৭ বছরের শিশু কন্যাকে ওই মাদ্রাসার অভিযুক্ত একজন শিক্ষক কর্তৃক চুমু দেওয়া এবং পরবর্তীতে শিশুটির বাবা কর্তৃক অভিযুক্ত শিক্ষককে থাপ্পড় মারার ঘটনা সারা দেশে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। বিষয়টি সামনে আসার পর অনেক বাবা-মাকে তার সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে লক্ষ করা যাচ্ছে।’

‘আবার এই ঘটনাকে সামনে এনে কারও কারও মাদ্রাসা শিক্ষাবিরোধী ক্যাম্পেইনও করতে দেখা যাচ্ছে, কিন্তু কোনো ব্যক্তির অপরাধের জন্য পুরো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা যায় না, ওই বাবাও তার বক্তব্যে এমনটাই তুলে ধরেছেন। আশা করি, সারা দেশের মাদ্রাসার শিক্ষকরাই এই ঘটনাগুলোর প্রতিকার বের করে প্রতিবাদ করবেন এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে যথাযথ পদক্ষেপ নেবেন।’

তিনি বলেন, ‘আমাদের সকল বাবা-মায়ের কাছে সন্তান একটি পবিত্র আমানত। এই আমানতের দিকে কেউ কুনজর দিলে বাবা-মায়ের ক্ষুব্ধ হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার।’

‘কিন্তু একটি বিষয় ভুলে গেলে চলবে না, একটি দলের প্রধান নেতা প্রকাশ্যে এমন চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন। হয়তো শিশু বা কারও প্রতি স্বাভাবিক আদর কিংবা ভালবাসার বহিঃপ্রকাশ হিসেবে তিনি চুমু দেন। কিন্তু তার আচরণের দ্বারা প্রভাবিত হয়ে অন্য কেউ এমন আবেগ প্রকাশ করলে কিংবা দুশ্চরিত্র সুযোগসন্ধানী লোকজন শিশুদের দিকে কুনজর দিলে, এর পরিণতি কী হতে পারে, সেটি টঙ্গীতে পরিলক্ষিত হয়েছে।’ 

প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী আরও বলেন, ‘আমি বলছি না যে, সেই দলের প্রধান নেতা কোনো নেতিবাচক সেন্স থেকে চুমু দিয়ে কারও প্রতি ভালবাসা বা আদরের বহিঃপ্রকাশ ঘটান। তবে বর্তমান বাস্তবতা ও প্রেক্ষাপটে এই ধরনের চুমু দেওয়া একজন শিশু কিংবা কোনো ব্যক্তির জন্য অত্যন্ত বিব্রতকর। আশা করি, টঙ্গীর ঘটনার পরে ওই দলের প্রধান নেতাও সংশোধন হবেন।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এনসিপির নতুন কমিটি জামায়াতের যুব শাখা রূপে আবির্ভূত হয়েছে: রাশেদ

এনসিপির নতুন কমিটি জামায়াতের যুব শাখা রূপে আবির্ভূত হয়েছে: রাশেদ

‘৯৬-এর মতো আবারও এক হয়েছে আ.লীগ-জামায়াত’

‘৯৬-এর মতো আবারও এক হয়েছে আ.লীগ-জামায়াত’

‘বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে ছিঁড়ে খাবে আ.লীগ’

‘বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে ছিঁড়ে খাবে আ.লীগ’

শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এটা পাগলেও বিশ্বাস করবে না: রাশেদ খাঁন

শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এটা পাগলেও বিশ্বাস করবে না: রাশেদ খাঁন

‘মাদকবিরোধী অভিযানে ইশরাকের জোরালো অবস্থান প্রশংসনীয়’

‘মাদকবিরোধী অভিযানে ইশরাকের জোরালো অবস্থান প্রশংসনীয়’

‘নুরের মিসাইলে মগবাজার আর বাংলামোটর তছনছ’

‘নুরের মিসাইলে মগবাজার আর বাংলামোটর তছনছ’

আরও পড়ুন

চুমু দেওয়া একজন শিক্ষকের কাজ নয়: রাশেদ খান

চুমু দেওয়া একজন শিক্ষকের কাজ নয়: রাশেদ খান

এনসিপিতে আরিফুল ইসলাম আদীবের পদাবনতি

এনসিপিতে আরিফুল ইসলাম আদীবের পদাবনতি

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

জুমার খুৎবার সময় ছাত্রলীগের ঝটিকা মিছিল, অতঃপর...

জুমার খুৎবার সময় ছাত্রলীগের ঝটিকা মিছিল, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম