Logo
Logo
×

Advertisement

রাজনীতি

রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পিএম

রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে জাপান যাচ্ছেন আমজনতা দলের সদস্য-সচিব তারেক রহমান।

Advertisement

পূর্ব এশিয়ার দেশ জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চারদিনের সরকারি সফরে রোববার (২৫ অক্টোবর) রাতে টোকিওর উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরসঙ্গী হিসেবে থাকছেন আমজনতা দলের সদস্য-সচিব তারেক রহমান।

এদিন সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আমজনতা দলের এ নেতা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই পোস্টে প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দনরত অবস্থার হাস্যোজ্জ্বল একটি ছবি জুড়ে দিয়ে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আজ জাপান যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। ভালোবাসা সবাইকে।’

প্রধানমন্ত্রী ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপানে অবস্থান করবেন। সফরকালে দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, মেট্রোরেলসহ চলমান অবকাঠামো প্রকল্পের ব্যয় ও ঋণের সুদের হার কমানোর বিষয়ে আলোচনা, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হবে। 

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

উল্লেখ্য, জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন। প্রধানমন্ত্রী টোকিওর ইম্পেরিয়াল হোটেলে অবস্থান করবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভুয়া অর্ডার দিয়ে হয়রানি করেছে জামায়াতের ভাইয়েরা: তারেক

ভুয়া অর্ডার দিয়ে হয়রানি করেছে জামায়াতের ভাইয়েরা: তারেক

‘একাত্তরকে অপমান করলে চব্বিশের অর্জন বিলীন হয়ে যাবে’

‘একাত্তরকে অপমান করলে চব্বিশের অর্জন বিলীন হয়ে যাবে’

আজ থেকে আপনারা আর কোনো দলের নন

স্পিকার-ডেপুটি স্পিকারকে প্রধানমন্ত্রী আজ থেকে আপনারা আর কোনো দলের নন

বাবা হারালেন আমজনতার দলের তারেক রহমান

বাবা হারালেন আমজনতার দলের তারেক রহমান

তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ নুরের

তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ নুরের

কত ভোট পেলেন আমজনতার তারেক?

কত ভোট পেলেন আমজনতার তারেক?

আরও পড়ুন

শেখ হাসিনার তিন সংসদকে বিএনপি সরকার অবৈধ ঘোষণা করেনি: নাহিদ ইসলাম

শেখ হাসিনার তিন সংসদকে বিএনপি সরকার অবৈধ ঘোষণা করেনি: নাহিদ ইসলাম

রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক

রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক

রাজী ফখরুলের ‘গ্রিন সিগন্যালেই’ মিলত টেন্ডার জমার সুযোগ

রাজী ফখরুলের ‘গ্রিন সিগন্যালেই’ মিলত টেন্ডার জমার সুযোগ

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে সেনা মোতায়েন চায় জামায়াত

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে সেনা মোতায়েন চায় জামায়াত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম