ঢাকা-১৩: আব্দুস সালামের গণসংযোগে মাইক ছিনতাই, বিএনপি কর্মীকে কুপিয়ে জখম
সৈয়দ আমানত আলী,আগারগাঁও
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৫:৪৫ পিএম
আহত বিএনপি কর্মী মনির। ছবি-যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা-১৩ আসনে বিএনপির আব্দুস সালামের নির্বাচনী গণসংযোগে হামলা-ভাঙচুর করে মাইক ছিনতাই ও মনির নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
বুধবার দুপুর ২টার দিকে আদাবরের সুনিবিড় হাউজিংয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, আদাবরের সুনিবিড় হাউজিংয়ে প্রচার মাইক ছিনতাই ও মনির নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।
এ বিষয়ে জানতে চাইলে আব্দুস সালাম যুগান্তরকে বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড বলে কিছু নেই। এক দিকে প্রশাসন ও অন্যদিকে আওয়ামী লীগের ক্যাডাররা আমাদের লোকজনকে কুপিয়ে আহত করছে, প্রচার মাইক ভাঙচুর করছে। আর পুলিশ লিস্ট নিয়ে বাসায় বাসায় তল্লাশি চালাচ্ছে। আমরা কোনোভাবেই আমাদের প্রচারণা চালাতে পারছি না।
এদিন আব্দুস সালাম মোহাম্মদপুর এলাকায় গণসংযোগ করেন। তিনি মোহাম্মদপুরের বাসস্ট্যান্ড, আল্লাহ করিম মার্কেট, তাজমহল রোড, নূরজাহান রোডে ভোটারদের কাছে ভোট চান ও লিফলেট বিতরণ করেন।
অন্যদিকে গণসংযোগ করছেন আব্দুস সালামের স্ত্রী অধ্যাপিকা ফাতেমা ছালাম। তিনি মোহাম্মদপুরের টাউনহল, সলিমুল্লাহ রোডসহ বিভিন্ন এলাকায় দোয়া ও ভোট চান।
তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রচারণা চালাতে পারছেন না। প্রচার মাইক ভাঙচুর ও কুপিয়ে আহত করছে কর্মীদের।
