বিবেকের কাছে সৎ থাকব: মতিয়া চৌধুরী
Advertisement
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৮, ০৭:৫১ পিএম
শেরপুরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেড়িয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া
|
ফলো করুন |
|
|---|---|
কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, এ বিজয় শুধু আমার আসনে বা শেরপুরের নয়, সারা বাংলাদেশের। মানুষকে সেবা দেয়ার যে দায়িত্ব আবার অর্পিত হলো আমরা আল্লাহর রহমতে আন্তরিকতার সঙ্গে তা পালন করার চেষ্টা করব। আমরা আমাদের বিবেকের কাছে সৎ থাকব এবং মানুষের কাছে সৎ থাকব।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সোমবার দুপুরে শেরপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয় থেকে ফলাফল নিতে গেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এরপর কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ১৯৯৬ সালে ১৫ ফেব্রুয়ারি বিতর্কিত নির্বাচনের প্রতিবাদ করতে গিয়ে ওই সময়ের বিএনপির সভাপতির গুলিতে নিহত ছাত্রলীগ নেতা আবদুর রশীদের শহরের মুন্সিবাজারের বাসভবনে যান। সেখানে তিনি শহীদ আবদুর রশীদের পিতা প্রবীন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী মিয়া ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এদিকে সোমবার দুপুরে শেরপুর-১ আসনে বিজয়ী জেলা আওয়ামী লীগ সভাপতি হুইপ আতিউর রহমান আতিক জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ফলাফল নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমার শেরপুরের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। এই বিজয় তারই নিদর্শন। আমার শেরপুরের সর্বস্তরের নেতাকর্মীর আন্তরিকতার ফসল এবারের বিজয়।
এই সময় তাদের সঙ্গে জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
