Logo
Logo
×

Advertisement

রাজনীতি

গণধর্ষণের শিকার গৃহবধূর সঙ্গে দেখা করলেন ঐক্যফ্রন্ট নেতারা

Advertisement

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০১৯, ০১:৫৭ পিএম

গণধর্ষণের শিকার গৃহবধূর সঙ্গে দেখা করলেন ঐক্যফ্রন্ট নেতারা

হাসপাতালে মির্জা ফখরুলসহ অন্যান্য নেতারা। ছবি: যুগান্তর

Advertisement

নৌকায় ভোট না দেয়ায় গণধর্ষণের শিকার গৃহবধূর সঙ্গে দেখা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

শনিবার দুপুরে তারা নোয়াখালী জেনারেল হাসপাতালে গিয়ে তার সঙ্গে দেখা করেন। 

এসময় ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ ঘটনার মাধ্যমে সরকারি দলের নারকীয়তার প্রকাশ ঘটেছে। ঘটনার মূলহোতাসহ যারা এর সঙ্গে  জড়িত তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। 

এসময় সেখানে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য, দলের ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ও জেএসডির সভাপতি আ স ম আবদুর রব।

এছাড়া কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী, বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, হারুনুর রশীদ, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, কেন্দ্রীয় নেতা রেহানা আখতার রানু, সৈয়দ আসিফা আশরাফী পাপিয়া উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৭টা ২৫ মিনিটে নোয়াখালীর উদ্দেশে ডাকা ছাড়েন ঐক্যফ্রন্টের নেতারা। 

পথে কুমিল্লা বিশ্বরোডের জমজম হোটেলে যাত্রাবিরতি করে স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দেয়ায় নোয়াখালীর সুবর্ণচরে ৩১ ডিসেম্বর চার সন্তানের এক জননীকে ক্ষমতাসীন আওয়ামী লীগের কয়েকজন কর্মী গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠে।

এ ঘটনায় এখন পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীসহ মোট সাতজনকে আটক করা হয়েছে।

Advertisement

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি

Advertisement

আরও পড়ুন

যুবদলের জরুরি নির্দেশনা

যুবদলের জরুরি নির্দেশনা

‎নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

‎নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী

চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের আশ্বাস জামায়াতের

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের আশ্বাস জামায়াতের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম