Logo
Logo
×

Advertisement

রাজনীতি

প্রিয় নেতাকে এক নজর দেখতে মানুষের ঢল

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০১৯, ০৮:০৬ পিএম

প্রিয় নেতাকে এক নজর দেখতে মানুষের ঢল

নিজ বাসভবনে নিয়ে আসা হচ্ছে সৈয়দ আশরাফের মরদেহ। ছবি-সংগৃহীত

Advertisement

প্রিয় নেতা সৈয়দ আশরাফুল ইসলামকে এক নজর দেখতে তার বাসভবনে ভিড় করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষ।

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে সন্ধ্যা ৭টার সময় তার ২১ বেইলি রোডের তার সরকারি বাসভবনে নিয়ে আসা হয়। 

প্রিয় নেতাকে দেখতে বিকাল থেকেই বাসার আশপাশে অবস্থান নেন নেতাকর্মীরা। এছাড়া সৈয়দ আশরাফের বাসায় প্রবেশ করেন তার রাজনৈতিক সহকর্মীরা।

সৈয়দ আশরাফের বাসায় একটি শোক বই রাখা হয়েছে। অনেকে সেই শোক বইয়ে সই করছেন এবং মন্তব্য লেখছেন। ভিড় থামানোর জন্য বার বার মাইকিং করা হচ্ছে। 

এছাড়া বেইলি রোডের অফিসার্স ক্লাবের মোড় থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। 

এর আগে, শনিবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার লাশ হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সৈয়দ আশরাফুলের লাশবাহী কফিন গ্রহণ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বিমানবন্দরে দলীয় নেতাকর্মীরা ভিড় করেন সৈয়দ আশরাফকে এক নজর দেখতে।

এরপর বিমানবন্দর থেকে পুলিশের লাশবাহী ফিজার গাড়িতে করে সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ আনা হয় বেইলি রোডের বাসায়।

রাতে বাসা থেকে আশরাফুল ইসলামের মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের হিমাগারে রাখা হবে।

পরদিন রোববার সকাল সাড়ে ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর হেলিকপ্টারে মরদেহ কিশোরগঞ্জে নিয়ে যাওয়া হবে এবং দুপুর ১২টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। মরহুমের তৃতীয় জানাজা দুপুর ২টায় ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

বাদ আছর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন আদর্শবান-ত্যাগী-নিবেদিতপ্রাণ ও সর্বজনস্বীকৃত এই নেতা।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Advertisement

আশরাফ

Advertisement

আরও পড়ুন

শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা

শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা

সৌদিতে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, জামায়াতের শোক

সৌদিতে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, জামায়াতের শোক

ছাত্রলীগের সাবেক সম্পাদক রোটনের লাশ দেশে পৌঁছেছে

ছাত্রলীগের সাবেক সম্পাদক রোটনের লাশ দেশে পৌঁছেছে

বিএনপির সংসদীয় দলের বৈঠক আজ

বিএনপির সংসদীয় দলের বৈঠক আজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম