Logo
Logo
×

Advertisement

রাজনীতি

নিপুণ রায়সহ ২ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০১৯, ০৮:৩০ পিএম

নিপুণ রায়সহ ২ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। ফাইল ছবি

Advertisement

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

রাজধানীর পল্টন থানায় দায়ের করা দুই মামলায় মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।

নিপুণসহ দুজনকে আজ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে সাত দিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। 

অপরদিকে তাদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। 

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ডের আবেদন নাকচ করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ ও গাড়ি পোড়ানোর ঘটনায় পল্টন থানায় তিনটি মামলা করা হয়। সব মামলাতেই নিপুণকে আসামি করা হয়।

মামলার বিবরণীতে জানা গেছে, গত বছরের ১৪ নভেম্বর মনোনয়নপত্রের ফরম সংগ্রহের সময় দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ হয়। 

এ সময় পুলিশের একটি পিকআপভ্যানসহ দুটি গাড়ি জ্বালিয়ে দেয়া হয়। 

সংঘর্ষের সময় পুলিশের পাঁচ কর্মকর্তা, দুজন আনসার সদস্যসহ ২৩ পুলিশ সদস্য আহত হয়। 

ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্টন থানায় পৃথক তিনটি মামলা করে। তিন মামলাতেই নিপুণ রায়কে আসামি করা হয়।

Advertisement

নিপুণ রায়সহ ২ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

Advertisement

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে ইশরাক জমি দখল বা চাঁদা তুলতে নয়, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি

জমি দখল বা চাঁদা তুলতে নয়, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি

সব ধর্মের নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: রিজভী

সব ধর্মের নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: রিজভী

মেয়র পদে নির্বাচন করতে প্রস্তুত আছি: ইশরাক

মেয়র পদে নির্বাচন করতে প্রস্তুত আছি: ইশরাক

‘পাপের লাশ চাই না’ বলে ক্ষমা চাইলেন এমপি রতন

‘পাপের লাশ চাই না’ বলে ক্ষমা চাইলেন এমপি রতন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম