Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ডাকসু নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে দাবানল জ্বলবে: চরমোনাই পীর

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৫০ পিএম

ডাকসু নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে দাবানল জ্বলবে: চরমোনাই পীর

রাজধানীতে সম্মেলনে বক্তব্য দিচ্ছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি: সংগৃহীত

Advertisement

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দীর্ঘ ২৮ বছর পর বহুল প্রতিক্ষিত ডাকসু নির্বাচন  হতে যাচ্ছে। এ নির্বাচন ত্রুটিমুক্ত-অবাধ ও সুষ্ঠু না হলে শিক্ষার্থীদের মাঝে হতাশা ও আন্দোলনের দাবানল জ্বলে উঠবে।

তিনি বলেন, গত ৩০ ডিসেম্বরে একাদশ সংসদ নির্বাচনে ফ্যাসিবাদী কায়দায় রাতের অন্ধকারে ক্ষমতাসীনরা যেভাবে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে তা আধুনিক সমাজে অকল্পনীয় ও অগ্রহণযোগ্য।

এমন একটা তামাশার নির্বাচনের বিজয় উৎসব ও পুনরায় উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা জনগণের সঙ্গে একধরনের প্রহসন বলেও মন্তব্য করেন চরমোনাই পীর।

ধর্ষণ এখন রাজনৈতিক জীঘাংসার হাতিয়ার উল্লেখ করে তিনি বলেন, ধর্ষকদের সামাজিকভাবে বয়কট করতে সবাইকে সোচ্চার হতে হবে। নারী ও শিশুদের নিরাপত্তায় জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

শুক্রবার রাজধানীর বিএমএ মিলনায়তনে ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর এসব কথা বলেন।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল এম. হাছিবুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মাইনুল আহসান খান, প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম ও মাওলানা আব্দুল হক আজাদ, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূরুল হুদা ফয়েজী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা খালিদ সাইফুল্লাহ, যুগ্ম মহাসচিব অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব আমিনুল ইসলাম, নগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, অ্যাডভোকেট শেখ আতিয়ার রহমান, মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ, বরকত উল্লাহ লতীফ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রমুখ।

সম্মেলনে ছাত্র সমাজের পক্ষ থেকে ১১ দফা সম্মেলন ঘোষণা উপস্থাপন করেন ইশা ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সহসভাপতি শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম।

সম্মেলন শেষে শেখ ফজলুল করীম মারুফকে সভাপতি, এম. হাছিবুল ইসলামকে সহসভাপতি, মুহাম্মাদ মুস্তাকিম বিল্লাহকে সেক্রেটারি জেনারেল করে ২০১৯ সালের নতুন কমিটি ঘোষণা করেন চরমোনাই পীর।

Advertisement

ডাকসু নির্বাচন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম

Advertisement

আরও পড়ুন

একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় হাসনাত-সারজিসের ফেসবুক পোস্ট

পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় হাসনাত-সারজিসের ফেসবুক পোস্ট

ঢাকায় জামায়াতের দুই মেয়র প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন আমির

ঢাকায় জামায়াতের দুই মেয়র প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন আমির

সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ

সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম