Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

দ্বিতীয় ধাপের ১২২ উপজেলায় আ’লীগের প্রার্থী যারা

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩০ পিএম

দ্বিতীয় ধাপের ১২২ উপজেলায় আ’লীগের প্রার্থী যারা

সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের।ফাইল ছবি

Advertisement

দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় ১২২   চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ।

 

আজ রোববার বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মনোনয়ন পাওয়া প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তালিকা প্রকাশ করেন। তিনি জানান, যোগ্যতার নিরিখে ও তৃণমূলে জনপ্রিয়দেরই দলীয় প্রার্থী করা হয়েছে। যাদের জয়ী হওয়ার সম্ভাবনা বেশি তাদের প্রার্থী করা হয়েছে। প্রার্থী চূড়ান্ত করেছেন দলীয় প্রধান শেখ হাসিনা।

 

ওবায়দুল কাদের বলেন, এটি তালিকা প্রকাশের দ্বিতীয় ধাপ। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ১৯ সদস্যের মনোনয়ন বোর্ড এ তালিকা চূড়ান্ত করেছে।

 

দলীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় দ্বিতীয় ধাপের মনোনয়ন চূড়ান্ত করা হয়। এর পরই আজ মনোনয়ন ঘোষণা করা হলো।

 

তালিকায় যাদের নাম রয়েছে, তারা হলেন- ঠাকুরগাঁও সদরে অরুনাংশ দত্ত টিটো, পীরগঞ্জ উপজেলায় আখরুতারুল ইসলাম, রানীশৈংকলে সাইদুল হক, হরিপুরে জিয়াউল হাসান, বালিয়াডাঙ্গীতে আহসান হাবিব, পীরগাছায় আবদুল্লাহ আল মাহমুদ, তারাগঞ্জে আনিসুর রহমান, বদরগঞ্জে ফজলে রাব্বি, কাউনিয়ায় আনোয়ারুল ইসলাম, রংপুরের পীরগঞ্জে নূর মোহাম্মদ মণ্ডল, গঙ্গাচড়ায় রুহুল আমিন।

 

৮৭ উপজেলায় ভোটগ্রহণের মধ্য দিয়ে পাঁচ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন শুরু হচ্ছে আগামী ১০ মার্চ। দেশের ৪৯২ উপজেলার মধ্যে অন্তত ৪৮০টিতে এবার ভোট হচ্ছে। প্রথম ধাপে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রজশাহী বিভাগের ৮৭ উপজেলায় ভোট হবে।

 

প্রথম ধাপে মনোনয়নপত্র জমার শেষ সময় ১১ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই হবে ১২ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি।

 

মার্চ মাসেই পরবর্তী চারটি ধাপের ভোটগ্রহণ হবে। দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ, চতুর্থ ধাপে ৩১ মার্চ হবে ভোট। পঞ্চম ও শেষ ধাপের ভোট হবে ১৮ জুন।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ড. আবদুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, ইসাহাক আলী খান পান্না প্রমুখ।

 

Advertisement

উপজেলা নির্বাচন ২০১৯

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম