Logo
Logo
×

Advertisement

রাজনীতি

শপথ নিলেন সৈয়দ আশরাফের বোন

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৫৮ পিএম

শপথ নিলেন সৈয়দ আশরাফের বোন

ছবি : সংগৃহীত

Advertisement

কিশোরগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী সৈয়দা জাকিয়া নুর শপথ নিয়েছেন।

 

শনিবার সংসদ ভবনের কার্যালয়ে তিনি শপথ গ্রহণ করেন। শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

 

শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান। এসময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং হুইপ ইকবালুর রহিম।

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত হন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ। তিনি শপথ নেয়ার আগেই বিদেশে চিকিৎসাধীন অবস্থান মারা যান।

 

তার মৃত্যুতে আসনটি শূণ্য ঘোষণা করা হয়। এ আসনে আওয়ামী লীগ মনোনয়ন দেয় সৈয়দ আশরাফের ছোট বোন সৈয়দা জাকিয়া নুরকে।

Advertisement

সৈয়দ আশরাফুল ইসলাম

Advertisement

আরও পড়ুন

সরকারের সুরক্ষার জন্য সাইবার আইন করা হচ্ছে: আখতার হোসেন

সরকারের সুরক্ষার জন্য সাইবার আইন করা হচ্ছে: আখতার হোসেন

ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ...

ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ...

আওয়ামী লীগ পুনর্বাসন করছেন নজরুল ইসলাম এমপি

আওয়ামী লীগ পুনর্বাসন করছেন নজরুল ইসলাম এমপি

যুবদলের নেতাকর্মীরা ফেসবুকে নয়, রাজপথে বিশ্বাসী: নয়ন

যুবদলের নেতাকর্মীরা ফেসবুকে নয়, রাজপথে বিশ্বাসী: নয়ন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম