Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সালমা ইসলামসহ জাতীয় পার্টির ৪ নারী এমপির শপথ

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২৮ এএম

সালমা ইসলামসহ জাতীয় পার্টির ৪ নারী এমপির শপথ

সালমা ইসলামসহ জাতীয় পার্টির ৪ নারী এমপি শপথ নিলেন। ছবি-যুগান্তর

Advertisement

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে শপথ নিয়েছেন সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলামসহ জাতীয় পার্টির চারজন।

বুধবার সকাল সাড়ে ১০টার পর সংসদের নিচতলায় অবস্থিত শপথকক্ষে তারা শপথ নেন। 

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করান। 

শপথ নেয়া অন্য তিনজন হলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরী, চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যক্ষ রওশন আরা মান্নান ও নাজমা আকতার।

অ্যাডভোকেট সালমা ইসলাম এর আগেও দুবার সংসদে প্রতিনিধিত্ব করেছেন। এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১ আসন থেকে নির্বাচন করে বিপুল ভোটে জয়ী হন। তিনি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরও দায়িত্ব পালন করেন।
সালমা ইসলাম বর্তমানে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, জাতীয় মহিলা পার্টির সভাপতি ও ঢাকা জেলা জাতীয় পার্টির সভাপতি।

জাতীয় পার্টি ছাড়াও এদিন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৫ এমপি শপথ নিয়েছেন।

এর আগে নারী সংসদ সদস্যদের নির্বাচিত ঘোষণা করে রোববার প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। 

৪৯টি নারী আসনের কোনোটিতে একাধিক প্রার্থী না থাকায় কমিশন সবাইকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে আওয়ামী লীগের ৪৩ জন, জাতীয় পার্টির চার, ওয়ার্কার্স পার্টির একজন এবং স্বতন্ত্র একজন প্রার্থী রয়েছেন। 

তবে বিএনপি এমপিরা শপথ না নেয়ায় তাদের নির্ধারিত একটি আসন এখনও শূন্য।

Advertisement

জাতীয় পার্টি শপথ সালমা ইসলাম

Advertisement

আরও পড়ুন

মিষ্টির রাজনৈতিক উত্থান যেভাবে

মিষ্টির রাজনৈতিক উত্থান যেভাবে

মাদক সেবনের ভিডিও ভাইরাল, পদ হারালেন এনসিপি নেতা

মাদক সেবনের ভিডিও ভাইরাল, পদ হারালেন এনসিপি নেতা

ধর্মকে ব্যবসা হিসেবে ব্যবহার করে রাষ্ট্র চালানো যায় না: গয়েশ্বর

ধর্মকে ব্যবসা হিসেবে ব্যবহার করে রাষ্ট্র চালানো যায় না: গয়েশ্বর

সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনিভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে: জামায়াত আমির

সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনিভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে: জামায়াত আমির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম