Logo
Logo
×

Advertisement

রাজনীতি

প্রাতঃভ্রমণে ওবায়দুল কাদের

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৮ এপ্রিল ২০১৯, ১১:২২ এএম

প্রাতঃভ্রমণে ওবায়দুল কাদের

প্রাতভ্রমনে ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

Advertisement

গুরুতর অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। নিয়মিত প্রাতঃভ্রমণে (মর্নিং ওয়াক) বের হচ্ছেন তিনি। রোববার সকালেও তিনি একটি সুইমিংপুলের পাশে হাঁটাহাঁটি করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ। রোববার সকালে তিনি নিজের ফেসবুক পেজে ওবায়দুল কাদেরের প্রাতঃভ্রমণের একটি ভিডিও পোস্ট করেছেন।

এতে দেখা যায়, ওবায়দুল কাদের অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন। এ সময় সেতুমন্ত্রীর সঙ্গে একজন বিদেশি নাগরিককে হাঁটতে দেখা গেছে।

সেতুমন্ত্রীর পরনে ছিল ফুলহাতা লাল টি-শার্ট, কালো প্যান্ট ও পায়ে ছিল চামড়ার স্যান্ডেল।  

গত ৪ মার্চ ওবায়দুল কাদেরকে চিকিৎসার জন্য মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়।

প্রসঙ্গত গত ৩ মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন ওবায়দুল কাদের।

সেখানে এনজিওগ্রাম করার পর তার করোনারি ধমনিতে তিনটি ব্লক ধরা পড়ে। উপমহাদেশের বিখ্যাত হৃদরোগ চিকিৎসক দেবী শেঠির পরামর্শে উন্নত চিকিৎসার জন্য পর দিনই তাকে সিঙ্গাপুর নেয়া হয়।

গত ২০ মার্চ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মন্ত্রীর বাইপাস সার্জারি সম্পন্ন হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে গত ২৬ মার্চ ওবায়দুল কাদেরকে হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে নেয়া হয়।

Advertisement

ওবায়দুল কাদের অসুস্থ

Advertisement

আরও পড়ুন

‘আলেমরা সবসময় মাইনাসের শিকার’, এনসিপির নতুন কমিটি নিয়ে আশরাফ মাহদি

‘আলেমরা সবসময় মাইনাসের শিকার’, এনসিপির নতুন কমিটি নিয়ে আশরাফ মাহদি

নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের

নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের

শিক্ষাপ্রতিষ্ঠানে অনৈতিক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়: হেফাজতে ইসলাম

শিক্ষাপ্রতিষ্ঠানে অনৈতিক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়: হেফাজতে ইসলাম

মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস

মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম