Logo
Logo
×

Advertisement

রাজনীতি

চোখের পানি সবে আশা শুরু হয়েছে, আরও আসবে: ফখরুলকে হানিফ

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১১ মে ২০১৯, ০৩:০৬ পিএম

চোখের পানি সবে আশা শুরু হয়েছে, আরও আসবে: ফখরুলকে হানিফ

মাহাবুবউল আলম হানিফ। ফাইল ছবি

Advertisement

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেছেন, চোখের পানি সবে আশা শুরু হয়েছে, আরও আসবে। 

শনিবার চট্টগ্রাম নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রামের সাত জেলা কমিটির বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। 

হানিফ বলেন, তিনি বলেছেন (মির্জা ফখরুল) মামলা হওয়ায় বিএনপির নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন, ঢাকায় রিকশা চালাচ্ছেন। তার চোখে পানি এসে গেছে।

হানিফ প্রশ্ন করে বলেন, কেন মামলা হয়েছে? তারা পেট্রল বোমা মেরে মানুষ হত্যা করেছে, তাই মামলা হয়েছে। 

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাদের যখন প্রকাশ্যে গুলি করে, বোমা মেরে, কুপিয়ে হত্যা করা হয়েছিল তখন কোথায় ছিল আপনার চোখের পানি? 

২১ অগাস্ট নেত্রীর ওপর গ্রেনেড হামলা হলো। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বে কোথাও এমন হামলা হয়নি। তখন কোথায় ছিল আপনার চোখের পানি?

মির্জা ফখরুলকে উদ্দেশ করে হানিফ বলেন, চোখের পানি সবে আশা শুরু হয়েছে, আরও আসবে।

হানিফ বলেন, বিএনপি-জামায়াত হলো বিষফোঁড়া। এরা যতদিন থাকবে বাংলাদেশের মানুষের ওপর ততদিন আঘাত করবে। দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত করবে। 

বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা এ ক্যান্সার বিষফোঁড়াকে উপড়ে ফেলতে চাই, বলেন তিনি।

Advertisement

মাহবুবউল আলম হানিফ আওয়ামী লীগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

Advertisement

আরও পড়ুন

‘আসামের বাঙালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশের লড়াই’

‘আসামের বাঙালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশের লড়াই’

মানিক পশারীর দাফন নিয়ে জামায়াত নেতাকর্মীদের যা বললেন জারা

মানিক পশারীর দাফন নিয়ে জামায়াত নেতাকর্মীদের যা বললেন জারা

ফেসবুক পোস্টে দাবি এনসিপি নেতার ঢাবির সূর্যসেন হল শাখা শিবিরের সাথী ছিলেন রাশেদ খাঁন

ঢাবির সূর্যসেন হল শাখা শিবিরের সাথী ছিলেন রাশেদ খাঁন

জীবনের প্রথম দেশের বাইরে যাচ্ছি, প্রধানমন্ত্রীর সঙ্গে: আমজনতা দলের তারেক

জীবনের প্রথম দেশের বাইরে যাচ্ছি, প্রধানমন্ত্রীর সঙ্গে: আমজনতা দলের তারেক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম