Logo
Logo
×

Advertisement

রাজনীতি

এরশাদকে রক্ত দিলেন চিত্রনায়ক সাইফ খান

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৫ জুলাই ২০১৯, ০৮:৫৮ পিএম

এরশাদকে রক্ত দিলেন চিত্রনায়ক সাইফ খান

সাইফ খান। ছবি: সংগৃহীত

Advertisement

সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে রক্ত দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের নায়ক সাইফ খান। 

শুক্রবার বিকালে রাজধানীর সিএমএইচ হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসাধীন এরশাদের জন্য রক্ত দান করেছেন এ অভিনেতা।

হুসেইন মুহম্মদ এরশাদের জরুরি রক্তের প্রয়োজনের সংবাদটি ফেসবুকের মাধ্যমে প্রথম জানতে পারেন সাইফ। রক্তের গ্রুপ মিলে যাওয়াতে দিতে আগ্রহ প্রকাশ করেন তিনি। এরপর সাইফ খানের সঙ্গে যোগাযোগ করেন এরশাদের ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর। 

হাসপাতালে উপস্থিত হওয়ার পর প্রথমে সাইফের রক্তের ক্রস ম্যাচিংয়ের মাধ্যমে নিশ্চিত হয় প্লাটিলেট সংখ্যা। পরবর্তীতে জরুরি ভিত্তিতে সাইফের কাছ থেকে রক্তের প্লাটিলেট সংগ্রহ করে সিএমএইচ কর্তৃপক্ষ।

জানা গেছে, সাইফ খান অনেক বছর ধরে নিয়মিত রক্ত দান করে আসছেন। তবে এবারই প্রথম হাইপ্রোফাইল কাউকে তিনি রক্ত দান করলেন। 

এ প্রসঙ্গে সাইফ বলেন, একজন রোগীর জীবন বাঁচাতে রক্ত দিয়েছি। আর উনি যখন এতো বড় একজন মানুষ, তাই অনুভূতির মাত্রাটাও একটু বেশি হওয়াটা স্বাভাবিক। আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন।

প্রসঙ্গত, সাইফ বর্তমানে নতুন একটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। সর্বশেষ তার অভিনীত ‘প্রেমের কেন ফাঁসি’ নামে একটি ছবি মুক্তি পেয়েছে।

Advertisement

সাইফ খান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ

Advertisement

আরও পড়ুন

ফারুককে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ, যা বললেন নাসীরুদ্দীন

ফারুককে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ, যা বললেন নাসীরুদ্দীন

‘বিএনপি বিরোধিতা করতে গিয়ে জাশির কোলে ওঠার খেসারত দিতেই হবে’

‘বিএনপি বিরোধিতা করতে গিয়ে জাশির কোলে ওঠার খেসারত দিতেই হবে’

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

‘নুরের মিসাইলে মগবাজার আর বাংলামোটর তছনছ’

‘নুরের মিসাইলে মগবাজার আর বাংলামোটর তছনছ’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম