Logo
Logo
×

Advertisement

রাজনীতি

আ’লীগের বিশেষ যৌথসভা আজ

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৬ আগস্ট ২০১৯, ০৯:৪৫ এএম

আ’লীগের বিশেষ যৌথসভা আজ

Advertisement

আওয়ামী লীগের এক বিশেষ যৌথসভা অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার। 

বেলা ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ বিশেষ যৌথসভা অনুষ্ঠিত হবে।

সোমবার দলটির উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সব সদস্য, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের অন্তর্গত সব থানা এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও সব দলীয় কাউন্সিলর, আওয়ামী লীগদলীয় ঢাকা মহানগরের অন্তর্গত সব সংসদ সদস্য উপস্থিত থাকবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই বিশেষ সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

Advertisement

আওয়ামী লীগ যৌথ সভা

Advertisement

আরও পড়ুন

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

‘সংকট নেই বলার ৫ দিন পরই এলপিজির দাম বাড়ল কেন’— প্রশ্ন তাজনূভা জাবীনের

‘সংকট নেই বলার ৫ দিন পরই এলপিজির দাম বাড়ল কেন’— প্রশ্ন তাজনূভা জাবীনের

সালমান মুক্তাদিরের সেই মন্তব্যের জবাব দিলেন নাছির

সালমান মুক্তাদিরের সেই মন্তব্যের জবাব দিলেন নাছির

যেসব কারণে ইমেজ সংকটে জামায়াত

যেসব কারণে ইমেজ সংকটে জামায়াত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম