Logo
Logo
×

Advertisement

রাজনীতি

পূর্বাচলে ১০ কাঠার প্লট চান বিএনপির রুমিন

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৫ আগস্ট ২০১৯, ১২:৪৮ পিএম

পূর্বাচলে ১০ কাঠার প্লট চান বিএনপির রুমিন

পূর্বাচলে ১০ কাঠার প্লট চান বিএনপির রুমিন ফারহানা

Advertisement

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ঢাকার পূর্বাচল আবাসিক এলাকায় ১০ কাঠার প্লট চেয়ে আবেদন করেছেন।

গত ৩ আগস্ট গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমের কাছে পাঠানো এক চিঠিতে তিনি এ আবেদন করেন।

জাতীয় সংসদের প্যাডে পাঠানো ওই চিঠিতে রুমিন লেখেন- ‘ঢাকাস্থ পূর্বাচল আবাসিক এলাকায় ১০ কাঠার প্লটের প্রয়োজন। ঢাকা শহরে আমার কোনো জায়গা/ফ্ল্যাট, জমি নাই। ওকালতি ছাড়া আমার অন্য কোনো ব্যবসা/পেশা নাই। আমার নামে ১০ কাঠা প্লট বরাদ্দের জন্য সুব্যবস্থা করে দিতে আপনার মর্জি হয়।’

আমার নামে ১০ কাঠা প্লট বরাদ করলে আমি আপনার নিকট চির কৃতজ্ঞ থাকব বলেও চিঠিতে উল্লেখ করা হয়। 

এ বিষয়ে জানতে রুমিন ফারহানার মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। 

একাদশ সংসদে আনুপাতিক হারে বিএনপি একটি মাত্র  সংরক্ষিত আসন পায়। সেই আসনে বিএনপি রুমিনকে মনোনয়ন দেয়। ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির সহআন্তর্জাতিকবিষয়ক সম্পাদক। 

গত ৯ জুন একাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে শপথ নেন রুমিন ফারহানা।

শপথ শেষে রুমিন বলেন, ‘এই সংসদটি জনগণের ভোটে নির্বাচিত নয়। গঠিত হওয়ার পর আমি দ্ব্যর্থহীন ভাষায় এই সংসদকে অবৈধ বলেছি। আমি এখনও তা বলছি।’

তিনি আরও বলেন, ‘এই সংসদ অবৈধ। নির্যাতিত নেতাকর্মীদের পক্ষে কথা বলতেই সংসদে যোগ দিয়েছে বিএনপি।’

টেলিভিশন টকশোর পরিচিত মুখ ব্যারিস্টার রুমিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন চেয়ে আলোচনায় আসেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে মনোনয়ন চান।

তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উকিল আবদুস সাত্তারকে মনোনয়ন দেয় বিএনপি। নিজ এলাকার মানুষের কাছে তেমন পরিচিতি না থাকলেও কেন্দ্রীয় রাজনীতিতে রুমিন ফারহানার পরিচিতি রয়েছে।

Advertisement

পূর্বাচল প্লট বরাদ্দ আবেদন

Advertisement

আরও পড়ুন

ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে

ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে

হাসিনার দুপুরে খরচ সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায়: চিফ হুইপ

হাসিনার দুপুরে খরচ সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায়: চিফ হুইপ

কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে করত বিএনপি: চিফ হুইপ

লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে করত বিএনপি: চিফ হুইপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম