Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

‘বিএনপির সমাবেশে ৪ লক্ষাধিক মানুষ উপস্থিত হবে’

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৩০ পিএম

‘বিএনপির সমাবেশে ৪ লক্ষাধিক মানুষ উপস্থিত হবে’

Advertisement

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও রাজশাহীর সিটির সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, ২৯ তারিখের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। যতই বাধা প্রদান করা হোক, সমাবেশে চার লক্ষাধিক নেতাকর্মী ও জনগণ উপস্থিত হবে।

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আগামী রোববার বিএনপির বিভাগীয় সমাবেশ উপলক্ষে শুক্রবার নগরীর নিউমার্কেট এলাকায় প্রচারণামূলক লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত পথসভায় তিনি এ কথা বলেন। 

মিনু বলেন, এই সমাবেশ দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও স্বৈরাচারী সরকারের পতনের সমাবেশ। এই সমাবেশ শান্তিপূর্ণভাবে করার জন্য ইতিমধ্যে বিএনপি সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী গত কয়েকদিন ধরে বিএনপি, অঙ্গ ও সহযাগী নেতৃবৃন্দের হয়রানী করা শুরু করেছে। 

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে অনেককে গ্রেফতার করেছে। অন্যান্য জেলাগুলোতেও একই অবস্থা বিরাজ করছে। অমূলক হয়রানি ও গ্রেফতার বন্ধের দাবি জানান মিনু। সেই সঙ্গে সব বাধা উপেক্ষা করে দুপুর সাড়ে ১২টার মধ্যে মাদ্রাসা মাঠে হাজির হওয়ার জন্য নেতাকর্মীসহ জনসাধারণকে অনুরোধ করেন তিনি।

Advertisement

বিএনপি খালেদা জিয়া রাজশাহী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম