Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

বিএনপি নেতা গিয়াস কাদের চৌধুরীর তিন বছর কারাদণ্ড

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৯, ০১:৪৯ পিএম

বিএনপি নেতা গিয়াস কাদের চৌধুরীর তিন বছর কারাদণ্ড

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। ফাইল ছবি

Advertisement

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে হওয়া মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত, অনাদায়ে আরও তিন মাস জেল দেয়া হয়েছে।

বুধবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সারের আদালত এ রায় দেন। যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা কোর্টের ইন্সপেক্টর সুব্রত ব্যানার্জি।

দলীয় সমাবেশে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, হত্যার হুমকি ও মানহানির অভিযোগে গত বছরের ৩১ মে মামলাটি করা হয়।

ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরি বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় বলা হয়, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৯ মে চট্টগ্রামের ফটিকছড়িতে এক আলোচনাসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। এর পর তার বিরুদ্ধে ছয়টি মামলা হয়।

এ মামলায় এর আগে কারাগারে পাঠানো হয়েছিল গিয়াস কাদেরকে। গত বছরের ২৩ নভেম্বর আদালতে আত্মসমর্পণ করতে গেলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। 

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান। তিনি একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিএনপির তৎকালীন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই। একাদশ সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়া আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছিলেন। পরে তার মনোনয়ন বাতিল করা হয়। 

 

Advertisement

বিএনপি গিয়াস কাদের চৌধুরী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম